হাওড়া-এসপ্লানেড মেট্রোর কাজ খতিয়ে দেখতে রাজ্যে রেলের প্রতিনিধি দল

Share:

নিজস্ব প্রতিনিধি : গঙ্গার তলায় মেট্রোর লাইন পাতার কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এবার রেলের চাকা গড়ানোর পালা। যাত্রীদের সুবিধার্থে সেই কাজ যাতে তাড়াতাড়ি শুরু করা যায়, সেজন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির দল এল কলকাতায়। হাওড়া ময়দান থেকে এসপ্লেনেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা। তার আগে রেলের এই প্রতিনিধি দলের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হাওড়া ময়দান ও এসপ্লানেড স্টেশনের মধ্যে রয়েছে চারটি স্টেশন। এই চারটি স্টেশন হল হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ ও এসপ্লানেড। এই চারটি স্টেশনের মধ্যে এসপ্লানেড ছাড়া সব স্টেশনের ফায়ার ইনস্পেকশানের কাজ শেষ হয়ে গিয়েছে। এদিন কমিশনার অফ রেলওয়ে সেফটির প্রতিনিধি দল নতুন এই সব স্টেশনের সুরক্ষার দিকটি খতিয়ে দেখেন। যাত্রী নিরাপত্তায় কোনও ঘাটতি আছে কিনা, তা খতিয়ে দেখা হয়। কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট জমা পড়লেই গঙ্গা তলা দিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।

এর আগে গত ২ নভেম্বর মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি ট্রেনে চেপে স্টেশনগুলি পরিদর্শন করেন। জেনারেল ম্যানেজার ছাড়াও ইস্ট ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও স্টেশনগুলি ঘুরে দেখেন। বিভিন্ন স্টেশনের ঢোকা, বেরোনোর পথ, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, ভেন্টিলেশনের ব্যবস্থা ও প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখা হয়।

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ