সাইবার প্রতারণায় এই পোর্টালে অভিযোগ দায়ের বাধ্যতামূলক, নির্দেশ লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টাকা জমা থেকে শুরু করে টাকা তোলা, এখন সব কিছুই হচ্ছে অনলাইন। এর ফলে টাকা চুরিও হচ্ছে অনলাইনের মাধ্যমে। আর সেই টাকা চুরি গেলে পুলিশের দ্বারস্থ হন সাধারণ মানুষ। তবে শুধুমাত্র পুলিশের কাছে নয়, এবার থেকে অভিযোগ দায়ের করতে হবে এই ‘ন‌্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’-এ। সম্প্রতি এমনই এক নির্দেশ দিল লালবাজার।

লালবাজার সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই দেখা যায়, সাইবার অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীর টাকা খোয়া গেলেও তিনি সাধারণত টাকা ফেরত পান না। কেন্দ্রীয় এনসিআরপি পোর্টালে আবেদন জানালে সহজে টাকা ফেরত পাওয়া যায়। সেই কারণেই এবার থেকে কলকাতার প্রত্যেকটি থানা ও সাইবার থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন অভিযোগকারীদের জানিয়ে যেন যে, পুলিশের সঙ্গে সঙ্গে এনসিআরপি পোর্টালে অভিযোগ জানাতে হবে। কলকাতা পুলিশের ওয়েবসাইটেও এনসিআরপি পোর্টালের লিংক থাকবে।

সেইসঙ্গে সোশাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ক্ষেত্রে কোনও লিংক অথবা কোনও অশোভনীয় পোস্টের স্ক্রিনশট তুলে রাখতে হবে অভিযোগকারীকে। এর সঙ্গে অভিযোগকারীর পরিচয়পত্রও জমা দিতে হবে পুলিশকে। প্রয়োজনে পরবর্তী সময়ে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগও রাখতে হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, দিনে দিনে বাড়ছে সাইবার প্রত্যারণার খবর। অনেক সময়, পুলিশকে অভিযোগ জানিয়েও অপরাধীদের খোঁজ পেটে সময় লাগে যায় বলে দাবি তোলেন অনেক। তবে এবার অপরাধীদের হাতে নাতে ধরতে ব্যবস্থা নিল লালবাজার।

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন