আচমকা ‘ভাষা মৌলবাদী’ শিল্পী শুভাপ্রসন্ন, পানি-দাওয়াত শব্দে আপত্তি

মঙ্গলবার কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের মঞ্চ থেকে ‘পানি’ ও ‘দাওয়াত’ শব্দ নিয়ে আপত্তি জানালেন শিল্পী শুভাপ্রসন্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জলের উপর পানি না পানির উপর জল?’ এই বিতর্ক আবার উঠে এল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International Mother Language Day) অনুষ্ঠান মঞ্চে। মঙ্গলবার কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের মঞ্চ থেকে ‘পানি’ ও ‘দাওয়াত’ শব্দ নিয়ে আপত্তি জানালেন শিল্পী শুভাপ্রসন্ন।  বাংলা ভাষায় এই দুই শব্দ ব্যবহার নিয়ে আপত্তি জানান শিল্পী। যদিও তাঁর এমন বক্তব্যের বিরোধিতা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দেশপ্রিয় পার্কে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, শ্রীজাত, অধ্যাপক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, পণ্ডিত দেবজ্যোতি বসু, লেখক আবুল বাশার, শিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রমুখ। এদিনের সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার সময় শুভাপ্রসন্ন আচমকা আপত্তি জানান বাংলা ভাষায় ‘পানি’ ও ‘দাওয়াত’ শব্দের ব্যবহার নিয়ে। শুভাপ্রসন্নের বক্তব্যের কিছুক্ষণ পরে বক্তব্য রাখতে ওঠেন অধ্যাপক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি নাম না করে শুভাপ্রসন্নের বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, ভাষায় যত শব্দ প্রবেশ করে, তত ভাষা সমৃদ্ধ হয়। ইংরেজি চেয়ার ও তার অর্থ কেদারা শব্দের দৃষ্টান্ত দেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। পুরাণ বিশেষজ্ঞ বলেন, আমরা কেদারার থেকে চেয়ার শব্দ বেশি ব্যবহার করি। কবীরের দোহার কথা উল্লেখ করে তিনি বলেন, কবীরের দোহায় পাঞ্জাবি, হিন্দি ও মগধী শব্দ ঢুকেছে।

পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখতে ওঠেন, তখন তিনি শুভাপ্রসন্নের বক্তব্যের বিরোধিতা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মা বললে, সবাই জানে। মা আর মাদার কমন শব্দ। জল কিংবা ওয়াটারও কমন শব্দ। কিন্তু ওয়াটারকে কেউ কেউ পানি বলে, এটা মেনে নিতে হবে আপনাকে।’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত