‘বিজেপির পার্টি অফিস বেআইনি , FIR করেছি’, প্রচারে বেরিয়ে তোপ ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নামে নতুন নির্বাচনী কার্যালয় তৈরি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বেআইনিভাবে ওই কার্যালয় নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যেই কমিশনকে চিঠিও দিয়েছে শাসক দল।

তৃণমূলের দাবি, ভবানীপুরের ৭৪ নম্বর ওয়ার্ডে আলিপুর ব্রিজের কাছে এই কার্যালয়টি তৈরি করা হচ্ছে। কিন্তু যে জমিতে নির্মাণ চলছে, সেখানে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে অভিযোগ। কলকাতা হাইকোর্ট ওই জমিতে কোনও ধরনের নির্মাণ না করার নির্দেশ দিয়েছে বলেও দাবি শাসক দলের। সেই নির্দেশ অমান্য করেই বিজেপি সেখানে পার্টি অফিস তৈরি করছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই তীব্র হচ্ছে। এই নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ইতিমধ্যেই পুরসভার তরফে নোটিস পাঠানো হয়েছে এবং থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর কথায়, জায়গাটি বিতর্কিত এবং সরকারি জমি দখল করেই এই নির্মাণকাজ চলছে। আগে এক ব্যক্তি জায়গাটি দখল করে রেখেছিল, এখন বিজেপি সেটি দখল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোেগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সমস্ত নিয়ম মেনেই ওই পার্টি অফিস তৈরি হয়েছে। এটি কোনও ব্যক্তিগত উদ্যোগ নয়, দলের কর্মীরাই নিয়ম মেনে কার্যালয় তৈরি করেছেন বলে দাবি তাঁর।এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, গোটা বিষয়টাই বেআইনি। শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হয়েই বেআইনি কাজ শুরু করেছেন বলে তাঁর অভিযোেগ। ফলে নির্বাচনকে ঘিরে ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে