ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে দ্বিতীয় করোনা (Covid-19) আক্রান্তের মৃত্যু। বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনায় (Corona) আক্রান্ত হয়েছিলেন বলে সূত্রের খবর। পাশাপাশি তাঁরা শারিরীক আরও সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। বেলেঘাটা আইডিতে মারা গিয়েছেন ওই বছর ৪৮ এর ব্যক্তি। তাঁর মৃত্যুর পরেই চলতি মরশুমে পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোভিড আক্রান্তের মৃত্যু হল। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক রোগ ছিল তাঁর।

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। কয়েকদিন আগেও যেখানে সংক্রমণ ছিল মাত্র ১২। সেখানে দেড় সপ্তাহের মধ্যেই সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৭০০। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সংক্রমণ যেমন বাড়ছে, তেমন সুস্থো হচ্ছেন অনেকেই। সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন সহ একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়েছে। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। তবে এই মুহূর্তে কারও সঙ্কটজনক অবস্থা নয় বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষা করে পজেটিভ আসে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই অবস্থার অবনতি হয়। সেখানেই কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সোমবার বিষয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবলার এল দ্বিতীয় মৃত্যুর খবর। তিন বছর পর আচমকাই বিশ্বের সর্বত্রই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশে ক্রমাগত বাড়ছে সংক্রমণের হার। পশ্চিমবঙ্গেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, সমস্ত বেসরকারি আরটিপিসিআর সেন্টারগুলোকে করোনায় আক্রান্তদের আরএনএ-র নমুনা জমা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। তার থেকে জিনোম সিকোয়েন্সিং করা হবে।

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তিন দালাল

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি