Breaking: গরুপাচার কাণ্ডে ইডি’র হাতে গ্রেফতার কিংপিন এনামুল

গরুপাচার কাণ্ডে নয়া মোড়। সিবিআই-এর পর ইডি'র হাতে গ্রেফতার হলেন গরুপাচারের মাথা এনামুল হক

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার কাণ্ডে নয়া মোড়। সিবিআই-এর পর ইডি’র হাতে গ্রেফতার হলেন গরুপাচারের মাথা এনামুল হক। এর আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এনামুল। সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্ত হয়েছেন এনামুল। কিন্তু ফের একই মামলায় ইডি’র হাতে দিল্লিতে গ্রেফতার হলেন ওই ব্যবসায়ী। ইডি’র তরফে জানানো হয়েছে, গরুপাচারের টাকা রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন তিনি। বিশেষ করে কলকাতায় অনেক জায়গায় তাঁর মারফত টাকা গিয়েছে। কার কাছে ও কত টাকা গিয়েছে সেই বিষয়ে মুখ খুলছিলেন না এনামুল। তাই গ্রেফতার করেছে কেন্দ্রের আর্থিক তছরুপের তদন্তকারী সংস্থা।

শনিবারই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হবে এনামুলকে। সূত্রের খবর, শনিবার এনামুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এনামুলের তরফে গরুপাচারের বিনিময়ে প্রচুর টাকা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে। ইডি’র সূত্রে জানানো হয়েছে, এনামুলের তরফে বিদেশে অর্থাৎ বাংলাদেশ কিংবা মধ্যপ্রাচ্যেও গিয়েছে টাকা। যার খোঁজ চালাতেই এনামুলকে গ্রেফতার করেছে ইডি। ২০২০ সালের জানুয়ারি মাসে সিবিআই তাঁকে হেফাজতে নিয়েছিল। সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে একটি ডায়েরি উঠে এসেছে। সেটি এনামুলের কাছ থেকেই পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। সেই ডায়েরি অনুযায়ী গরু পাচারকাণ্ডে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে। কে বা কারা এই টাকা পেয়েছেন, কোথা থেকে সেই টাকা এল, এর পিছনে আরও বড় কোনও মাথা রয়েছে কি না সমস্ত কিছু জানতেই এনামুলকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে চান বলেই দাবি সূত্রের।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য