হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে বঙ্গে। কিন্তু বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা এখন কলকাতা–সহ অন্যান্য জেলায় নেমে এসেছে। শাসক–বিরোধীর মধ্যে চলা এই হিংসা নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম। তবে ভোট পরবর্তী হিংসা রুখতে এবার কড়া পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। আর সেটা করতে গিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সব থানাকে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরও ভোট পরবর্তী হিংসা দেখা দিয়েছিল বলে অভিযোগ। সেটা এবার যাতে না হয় তার জন্যই আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া শেষের পরই এবার সব থানাকে একগুচ্ছ নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যমে এবং ডিজিটাল মিডিয়ায় ‘এক্সিট পোল’ দেখানো হয়েছে। আর তার পরই একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। সেই ছবি সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছে। তাই আগামী ৪ মে তারিখের পর যাতে ভোট পরবর্তী হিংসার ঘটনা না ঘটে তাই সব থানাকে ৮ দফা দাওয়াই দিয়েছেন নগরপাল অজয় কুমার নন্দা। বাইরে থেকে লোক এনে নানা জায়গায় তাণ্ডব চালানো হয়েছে এমন অভিযোগও উঠেছে। তা থেকেই এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে রাজ্যে এবং শহরে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও এই ধরণের ঘটনা ঘটছে কেন?‌ উঠছে প্রশ্ন। এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলের কাছে ছিল না। তাই হিংসার ঘটনা ঘটছে। আবার অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ উঠেছে। আজ, বৃহস্পতিবার বৈঠক করেন পুলিশ কমিশনার। আর বৈঠক শেষে অফিসারদের জানান, নির্বাচন চলাকালীন খুব ভাল কাজ করেছে কলকাতা পুলিশ। এমন পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা কলকাতা পুলিশের আছে। যে কটা ঘটনা ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক। তবে পুলিশ সব পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। সেইসব ঘটনার তদন্তও চলছে। এই ধরণের পরিস্থিতি মোকাবিলা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।

তাছাড়া পদক্ষেপের কথা বলেই ৮ দফা দাওয়াই দেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। সেই ৮ দফা দাওয়াই হল— এক, সব থানার অধীনে সিএপিএফ-এর রুট মার্চ অব্যাহত থাকবে। দুই, ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে সেদিকে নজরদারি বাড়াতে হবে। তিন, গোলযোগ সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। চার, সিএপিএফ–এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাঁচ, সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরির কাজ অব্যাহত থাকবে। ছয়, নির্বাচন পরবর্তী কোনও হিংসা বরদাস্ত করা হবে না। সাত, প্রয়োজনে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে ওসি–সহ সংশ্লিষ্ট অফিসারদের জবাবদিহি করতে হবে। আর আট, প্রয়োজন অনুযায়ী গ্রেফতার করা হবে।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

‘ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে