‘আমার বিরুদ্ধে পরিকল্পিত কুৎসা’, সাংবাদিক বৈঠকে মন্তব্য তন্ময়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। তাঁকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছে  বিরোধি শিবির। এই আবহে অভিযোগকারী মহিলা সাংবাদিকের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন সিপিএম নেতা। তিনি বলেন, ‘ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি।  এক জন পুরু‌ষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে কি ওই মহিলাটি সুস্থ থাকতেন? পরিকল্পিতভাবে  কুৎসা রটানো হয়েছে।’’

ইতিমধ্যেই হেনস্থা ঘটনায় বুধবার সিপিএম নেতা   তন্ময় ভট্টাচার্যকে তলব করেছিল বরাহনগর থানা। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে সিপিএম নেতা বলেন, ‘ভদ্রমহিলা আমার বাড়ি থেকে বেরিয়েছেন প্রায়  ১০টা ৪০ মিনিট নাগাদ । আর যেসময়ে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তার পরে মেয়েটি প্রায় ২৫ মিনিট আমার সাক্ষাৎকার নিয়েছে। তারপর আমার বাড়ি থেকে বেরিয়ে মেয়েটি সল্টলেকে একজনের সাক্ষাৎকার নিতে যায়। ওই সাক্ষাৎকার নিয়ে আমাদের দু’জনের মধ্যেও কথা হয়েছিল। ‘ এরপরেই তন্ময় প্রশ্ন তোলেন, ‘ যদি ও এতটাই  মানসিক ভাবে বিধ্বস্ত হত তাহলে তাঁর পক্ষে কি এত কাজ করা সম্ভব?’

আরও পড়ুনঃ বাড়ল চাপ, হেনস্তা কাণ্ডে তন্ময়কে তলব বরাহনগর থানার

রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহিলা সাংবাদিক অভিযোগ তোলেন, ‘  সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম , সেই সময় সিপিএম নেতা আমার  কোলে বসে পড়েন।’ পাশাপাশি তন্ময়ের বিরুদ্ধে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী মহিলা সাংবাদিক। দায়ের হয়েছে এফআইআর। আর সেই প্রেক্ষিতে এদিন সিপিএম নেতাকে তলব করেছিল বরাহনগর থানা। অন্যদিকে হেনস্থার কথা সামনে আসতেই  শোরগোল পড়ে যায় সিপিএমের অন্দরেও।  ইতিমধ্যেই এই ঘটনার জেরে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে আলিমুদ্দিন স্ট্রিট।

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

প্রতিদিন আলু খেতে খেতে বিরক্ত? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে কুমড়োর টিক্কি

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু