১৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, দমদমে দাঁড়াচ্ছেন সুজন

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেসের অপেক্ষায় না থেকেই আসন্ন লোকসভা ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। প্রথম দফায় ১৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী লড়ছেন দমদম থেকে। যাদবপুরে দাঁড়িয়েছেন ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। আর এক ছাত্র নেত্রী দীপ্সিতা ধরকে প্রার্থী করা হয়েছে শ্রীরামপুর আসনে।

একক শক্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে লড়া সম্ভব নয় বুঝতে পেরে কার্যত সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হওয়া কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গের সিপিএম নেতৃত্ব। বৃহস্পতিবারই আসন সমঝোতা নিয়ে আইএসএফ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিমান বসু-মহম্মদ সেলিমরা। ওই বৈঠকে ঠিক হয়েছে, আট আসনে লড়বে নওশাদ সিদ্দিকীর আইএসএফ। কংগ্রেসকেও জোট গঠন নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছিল সিপিএম রাজ্য নেতৃত্ব। যদিও কংগ্রেসের দিক থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তাই কংগ্রেসের অপেক্ষায় না থেকেই ১৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সিপিএম নেতৃত্ব। আলিমুদ্দিন স্ট্রিটের তরফে প্রার্থী তালিকা ঘোষণাকে কংগ্রেসের উপরে এক ধরনের চাপ সৃষ্টি বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন যে ১৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে কাদের নাম রয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক-

১) কোচবিহার——নীতীশ চন্দ্র রায়

২) জলপাইগুড়ি—–দেবরাজ বর্মন

৩) বালুরঘাট——–জয়দেব সিদ্ধান্ত

৪) কৃষ্ণনগর———এস এম সাদি

৫) দমদম————সুজন চক্রবর্তী

৬) যাদবপুর———-সৃজন ভট্টাচার্য

৭) কলকাতা দক্ষিণ—সায়রা শাহ হালিম

৮) হাওড়া————সব্যসাচী চট্টোপাধ্যায়

৯) শ্রীরামপুর——– দীপ্সিতা ধর

১০) হুগলি————মনদীপ ঘোষ

১১) তমলুক———–সায়ন বন্দ্যোপাধ্যায়

১২) মেদিনীপুর———বিপ্লব ভট্ট

১৩) বাঁকুড়া————নীলাঞ্জন দাশগুপ্ত

১৪) বিষ্ণুপুর————শীতল কৈবর্ত

১৫) বর্ধমান-পূর্ব——— নীরব খান

১৬) আসানসোল———জাহানারা খান

 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন