নতুন বছরের সকাল থেকেই দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বাংলা ক্যালেন্ডারে, প্রথম বছর ও প্রথম দিন। বাংলার নববর্ষ উপলক্ষে আজ দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির ও কালীঘাটে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। এই দিন দক্ষিণেশ্বরে পূজা মন্দির প্রাঙ্গণে প্রভাতী সংকীর্তন গানের মধ্য দিয়ে মায়ের আহ্বান করা হয়। যে সমস্ত মানুষ ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত তাঁরা নিজেদের ব্যবসার উন্নতির জন্য শ্রী গণেশ ও মা লক্ষ্মীর প্রতিমা পুজো করেন। বাংলা নববর্ষের দিন অন্যদিনের তুলোনায় ভিড় বেশি থাকায় সমস্ত পুজো কাজ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে হয়। ভক্তরা ভোর থেকে টানা ৪-৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন ও পুজো সম্পন্ন করেন। দক্ষিণেশ্বরে বহু দূর দূর থেকে মানুষ এসেছেন মায়ের আশীর্বাদ পেতে। এই দিন পুরো মন্দির পুলিশি চাদরে মুড়ে ফেলা হয়েছে। মন্দিরের সেবায়েতরা মন্দির প্রাঙ্গণের সমস্ত জায়গা পরিষ্কার করে।  তাঁরা নজর রেখেছিলেন যাতে ভক্তদের কোনও অসুবিধা না হয় এবং অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে। তাই সমস্ত দিকে নজর রাখেছেন পুলিশ প্রশাসনও।

অন্যদিকে, বাংলা নববর্ষের প্রথম দিনে ভিড় দেখা গেল কালীঘাট মন্দির চত্বরেও। গতবছরের চেয়ে এ বছর দর্শনার্থীদের ভিড় অনেক বেশি দেখা যায়। এই দিন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজও কালীঘাট মন্দিরে পুজো করতে আসেন। তিনি সাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, “পশ্চিমবঙ্গের সব বাঙালিদের ১৪৩২’র শুভ নববর্ষের শুভ কামনা। সবার ভাল হোক।” অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেছেন, “মানুষের মান আর হুঁশটা থাকুক। সবার শুভ কামনা করি।” দর্শনার্থীদের জানাচ্ছেন তাঁরা চান, প্রথম বছরই যেন মায়ের দর্শন ও তাঁর আশীর্বাদ থেকে শুরু করতে পারেন।

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?