আচার্য সদন থেকে সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের, ঢুকতে পারবেন কর্মীরা

সিল করা রুমে মোতায়েন থাকছে বাহিনী। এসএসসি ভবনের ডেটা রুম সহ ৩ টি রুম সিল করা হয়েছে। স্বাভাবিক হচ্ছে এসএসসি দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মীদের ঢুকতে আর কোনও বাধা নেই। হাইকোর্টের (High Court) সিদ্ধান্ত, এসএসসি (SSC) ভবন আচার্য সদন থেকে সিআরপিএফ (CRPF) প্রত্যাহারের। বিচারপতি (Judge) অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। আজ এসএসসি নিয়োগ মামলার শুনানি ছিল আদালতে। সেখানেই বিচারক এই রায় দেন। ফলে স্বাভাবিক হচ্ছে এসএসসি দফতর।

শুক্রবার বিচারক নির্দেশ দেন, এসএসসি কর্মীদের আর ভবনে প্রবেশে বাধা নেই। সেই সঙ্গে সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। তবে সিল করা রুমে মোতায়েন থাকছে বাহিনী। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়েছিল। আদালতের নির্দেশে এসএসসি ভবনের ডেটা রুম সহ ৩ টি রুম সিল করা হয়েছে। তার বাইরে মোতায়েন সিআরপিএফ।

বিচারকের এই নির্দেশের পর স্বাভাবিক হচ্ছে দফতর। উল্লেখ্য, এসএসসি চেয়ারম্যান হওয়ার ৪ মাসের মধ্যেই ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। ইতিমধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

গাজিয়াবাদ পুলিশ স্টেশনের ভিতরে বিস্ফোরণ, দায় স্বীকার করল তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা