পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলপাঠ্য বইয়ে বড়সড় বদলের প্রস্তুতি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’-র পরিবর্তে পড়ুয়াদের পড়ানো হতে পারে ‘শিবাজী উৎসব’। অন্য দিকে, শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজউদ্দৌলা’ নাটকের বদলে পাঠ্যক্রমে জায়গা পেতে পারে ক্ষিরোদপ্রসাদ বিদ্যাবিনোদের ‘বঙ্গের প্রতাপাদিত্য’। পাশাপাশি ইতিহাসের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, শিক্ষাবিদ হিসেবে তাঁর অবদান এবং পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকার বিষয়ও অন্তর্ভুক্ত করার সুপারিশ করতে চলেছে সিলেবাস কাম কারিকুলাম কমিটি।

সূত্রের খবর, বাংলা ও ইতিহাসের পাঠ্যক্রমে এই পরিবর্তনগুলি আনার বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে থাকা সিঙ্গুর আন্দোলনের অংশ বাদ দেওয়ার প্রস্তাবও রয়েছে। তার পরিবর্তে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায় যুক্ত করা হতে পারে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও একাধিক বিষয় পাঠ্যবইয়ে রাখার প্রস্তাব রয়েছে। শিক্ষাবিদ হিসেবে তাঁর ভূমিকার পাশাপাশি তারকেশ্বরে তাঁর সভা এবং কাশ্মীর যাত্রার বিষয়ও বিস্তারিত ভাবে তুলে ধরার কথা ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে তাঁর ভূমিকা সংক্রান্ত প্রামাণ্য তথ্যও পাঠ্যক্রমে যুক্ত হতে পারে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যক্রম পর্যালোচনার জন্য গত ২৪ জুলাই সিলেবাস কাম কারিকুলাম কমিটি গঠন করা হয়। ৪ অগস্ট হয় কমিটির প্রথম বৈঠক। সেখানে ২০২৭সালের পাঠ্যক্রমে বড় পরিবর্তনের সুযোগ সীমিত বলে জানানো হয়। তবে ২০২৮ সাল থেকে পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

কমিটি সূত্রে খবর, নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই ছাপাখানায় পাঠানোর লক্ষ্য রয়েছে। জানুয়ারিতে পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা। তাই ১০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পরিমার্জনের কাজ শেষ করতে হবে। গণিত ও বিজ্ঞানে তুলনামূলক ভাবে কম পরিবর্তন হলেও বাংলা, ইংরেজি এবং ইতিহাসে একাধিক বদল আসতে পারে। তবে ইতিহাসে নতুন কোনও বিষয় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে প্রামাণ্য নথিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিটির সুপারিশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুলশিক্ষা দফতর।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের