বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আস্থা ভোটকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসেই চরম উত্তেজনা। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় দু’ঘণ্টা পরে এক সদস্যের উপস্থিতি ঘিরে শুরু হল বচসা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সভাকক্ষের ভিতরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। এমনকি ছিঁড়ে ফেলা হয় রেজ্যুলিউশন খাতাও। গোলমালের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সভায় উপস্থিত পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েত।

শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের তৃনমূুল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। সোমবার সকাল ১১টায় আস্থা ভোটের সময় নির্ধারিত ছিল। বিজেপির দাবি, অন্য দল থেকে সদস্য ভাঙিয়ে মোট ১০ জনকে ভোটের জন্য হাজির করানো হয়েছিল। কিন্তু প্রধানকে অপসারণের জন্য প্রয়োজন ছিল ১১ জন সদস্যের সমর্থন। এই পরিস্থিতিতে বেলা ১টা নাগাদ এক তৃণমূলের মহিলা সদস্যকে বিজেপির লোকজন সভায় নিয়ে আসে বলে অভিযোগ। নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পরে ওই সদস্যের উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন তৃনমূল সদস্যরা। তা নিয়েই সভাকক্ষের ভিতরে শুরু হয় তুমুল বচসা। পরে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ। গোলমালের মধ্যেই রেজ্যুলিউশন খাতা ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে।

আরও পড়ুনঃ অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সভায় উপস্থিত ছিলেন শহিদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার কৃষ্ণা সাহা। উত্তেজনার মধ্যে সভাকক্ষেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসক এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। উল্লেখ্য, ৩১ জুলাই কোলাঘাটের বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েতেও সিপিএমের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে সফল হয়নি বিজেপি।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ