দুই ভিন্ন সাইবার অপরাধে গ্রেফতার পাণ্ডারা

শহরে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বাংলায় অপরাধের সূত্র ধরে একইদিনে বহিরাজ্য থেকে দুজনকে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বাংলায় অপরাধের সূত্র ধরে একইদিনে বহিরাজ্য থেকে দুজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। দুটি আলাদা অপরাধের ঘটনায় দিল্লি এবং নয়ডা থেকে দুজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের এক আধিকারিক গত বছর ২৭ সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী জানান তিনি একটি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। যার মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। অভিযোগ জানানোর আগে ৪ অক্টোবর শেষবার কার্ডের বাকি টাকা চেক করেন, তখন ১৬ হাজার ৯৫৮ টাকা তাঁকে দিতে হবে বলে তিনি দেখেন। তার কিছুদিন পর তাঁর কাছে ওই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দফতরের পরিচয় দিয়ে বার বার ফোন আসতে থাকে। তাঁর ক্রেডিট কার্ডে রিওয়ার্ড দেওয়া হয়েছে বলে ফোন করে জানানো হয়। সেই রিওয়ার্ড পাবার জন্য তাঁকে নাম, ফোন নম্বর, জন্মের তারিখ, ক্রেডিট কার্ডের তথ্য দিতে বলা হয়। এর কিছুদিন পর ওই বছর ২৬ সেপ্টেম্বর তাঁর কাছে ক্রেডিট কার্ডের বিল আসে। যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ১ লক্ষ ৭২ হাজার ৮৮৪ টাকা বিল আসে ক্রেডিট কার্ডের। এরপর ব্যঙ্কে যোগাযোগ করেন তিনি। জানতে পারেন নয়ডা এবং গুরগাঁও থেকে তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে। ওই আধিকারিকের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম। অভিযুক্তের খোঁজে রাজধানীতে হানা দেয় তদন্তকারীরা। সেখান থেকে ঘটনার অন্যতম মূল চক্রী জ্ঞানদ্বীপ দীক্ষিতকে গ্রেফতার করেন তারা। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

অন্যদিকে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা(Foreign Job Fraud) করায় নয়ডায় গ্রেফতার হন এক মহিলা। এই ঘটনায় বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে পূর্ণাংশু বসু  নামের এক ব্যক্তির কাছ থেকে  টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। অভিযোগকারীর দাবি, চাকরির জন্য একটি অনলাইন পোর্টালে নিজের বায়োডেটা আপলোড করেছিলেন। তারপর ইমেলে তাঁর কাছে একটি চিঠি আসে। যে চিঠিতে  মিস পায়েল নামের একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেইমতো ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাঁকে সিঙ্গাপুরের একটি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পূর্ণাংশু জানান, এর পর ওই সংস্থার প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি তাঁকে আবার কাজের অভিজ্ঞতা বিস্তারিত লিখে পাঠাতে বলেন। তারপর পায়েল নামের ওই মহিলা ফোন করে পূর্ণাংশুকে মেডিক্যাল রিপোর্টের জন্য ১৪ হাজার ৭৫০ টাকা জমা করতে বলেন। একইসঙ্গে চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে বলে তাঁকে জানানো হয়। সেইমতো তিনি টাকা জমা দেন। এরপর আরেক দফায় তাঁর কাছে টাকা চাওয়া হয় ডিগিটাল সিভি বানানোর জন্য। তখন সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি।

সেই অভিযগের তদন্তে নেমে সল্টলেকের সেক্টর ফাইভে ওই প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। তিন জনকে গ্রেফতার করা হয়। কিন্তু এই প্রতারণা চক্রের পান্ডা সৌমী ঘোষ নয়ডায় গা ঢাকা দিয়েছিলেন বলে জানতে পারে পুলিশ। এরপর নয়ডা থেকে আটক করা হয় তাকে। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়।

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া