পয়লা জানুয়ারি ভক্তদের জন্য বন্ধ দক্ষিণেশ্বর মন্দিরের দরজাও

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সোমবারই নতুন বছরের প্রথম দিন বেলুড় মঠের দরজা বন্ধ করার কথা জানিয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই দুঃসংবাদ শোনাল দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ। আগামী ১ জানুয়ারি বছরের প্রথমদিন ভক্ত ও পূণ্যার্থীদের জন্য বন্ধ থাকছে ভবতারিণী মন্দিরের দরজা। রীতি মেনে মায়ের পুজো হলেও মাকে দর্শন করতে দেওয়া হবে না বলে মঙ্গলবার রাতে জানিয়েছেন দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এটেস্ট অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী। মন্দির কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত জানার পরেই হতাশ হয়ে পড়েছেন ভক্তকুল। গত বছরও করোনা সংক্রমণের কারণে পযলা জানুয়ারি মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ ছিল।

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সোমবারই নতুন বছরের প্রথম দিন বেলুড় মঠের দরজা বন্ধ করার কথা জানিয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। সেই দুঃসংবাদ কাটিয়ে উঠতে না উঠতেই ফের মন খারাপের খবর দিল দক্ষিণেশ্বর কালী মন্দির কর্তৃপক্ষ। প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বছরের প্রথম দিন মন্দিরে ভিড় উপচে পড়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই ভক্তদের জন্য দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্দিরের দরজা বন্ধ থাকলেও যথারীতি নিয়ম মেনে ওইদিন মা ভবতারিণীর নিত্যপুজোর পাশাপাশি রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষ এবং অন্য দেবীর পুজোও সম্পন্ন হবে।

প্রতি বছর পয়লা জানুয়ারি নিজের এবং পরিবার ও আত্মীয়স্বজনের মঙ্গল কামনায় দক্ষিণেশ্বরে ভবতারিণীকে দর্শনের জন্য হাজির হন হাজার-হাজার ভক্ত। কল্পতরু উ‍ৎসব উপলক্ষে রামকৃষ্ণ দেব যে গাছ তলায় বসে মায়ের ধ্যানে মগ্ন হতেন, সেই পঞ্চবটী ঘিরে মেলাও বসে।

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার