ফের ডেঙ্গু হানায় মৃত্যু, পূর্ব পুটিয়ারিতে শোকের ছায়া

মৃত যুবকের নাম সায়ন ঘোষ চৌধুরী। বয়স প্রায় ২৪। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ডেঙ্গু (DENGUE) হানায় মৃত্যু হল এক যুবকের। ওই যুবক কলকাতার পূর্ব পুটিয়ারির বাসিন্দা। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কও দেখা দিয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছ শোকের ছায়া।

মৃত যুবকের নাম সায়ন ঘোষ চৌধুরী। বয়স প্রায় ২৪। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। আর সোমবার থেকে ভুগছিলেন জ্বরে। রক্ত পরীক্ষা করার পরে জানা যায়, তিনি ডেঙ্গু’তে আক্রান্ত। এরপরেই তাঁকে ভর্তি করা হয়েছিল বেহালার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

তাঁর মৃত্যুতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এলাকার বাসিন্দাদের দাবি, জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সাফাই অভিযান চলছে। সেই সঙ্গে করা হচ্ছে সচেতনতা প্রচার। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, জল ও আবর্জনা জমিয়ে রাখতে না। জ্বর হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে এবং হাসপাতালে যেতে। উল্লেখ্য, কোভিডের মতোই এখন ডেঙ্গুর ক্ষেত্রেও একাধিক ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে যা বাংলা জুড়ে কাঁপুনি ধরিয়েছে। সেই সঙ্গে বদলে দিয়েছে চিকিৎসকদের ধ্যানধারনাও। একবার ডেঙ্গু হলে দ্বিতীয়বার যে তা আর হবে না, হলেও রোগীর শরীর তা প্রতিরোধ করতে সক্ষম হবে এই ধারনাকেই এবার ডেঙ্গুর ভাইরাস জোরদার ভাবে ধাক্কা দিয়েছে।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন