যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন ছাত্রীর মৃত্যুতে কাঠগড়ায় ২ ছাত্র

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন এক ছাত্রীর মৃত্যুতে কাঠগড়ায় বিশ্ববিদ্যালয়েরই ২ ছাত্র। তাদের একজন আবার গবেষক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার এক দৃষ্টিহীন ছাত্রী(Blind Female Student) কলকাতার(Kolkata) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) পড়তে এসেছিল। কিন্তু মেয়েটির পরিবারের কানে পৌঁছেছিল যে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র জোর করে তাকে মাদকের নেশায়(Drug Addiction) জড়ানোর চেষ্টা করেছিল। গত কয়েক মাস ধরে মেয়ের আচরণে অসঙ্গতি লক্ষ্য করছিলেন ছাত্রীর বাবা-মাও। এরই মধ্যে গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে। তার ফলে তাঁরা আরও আতঙ্কিত হয়ে ওঠেন। মেয়ে মাদকের নেশায় জড়িয়ে পড়েছে সেই আশঙ্কায় তাঁরা তাকে বাড়ি নিয়ে যান। শিলিগুড়িতেই মনোবিদের পরামর্শ নেন। এমনকী পরীক্ষার সময় ছাত্রীর সঙ্গে যাদবপুরে যেতেন তার মা। কিন্তু গত ১৮ জানুয়ারি অস্বাভাবিক মৃত্যু হয় ওই দৃষ্টিহীন ছাত্রীর। মালবাজারে দাদুর বাড়িতে মৃত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। সেই ঘটনায় এবার অভিযোগের আঙুল উঠেছে ওই ২ ছাত্রের(Students) বিরুদ্ধে। মৃত ছাত্রীর নাম রেনেসাঁ দাস। অপরদিকে যে ২ ছাত্রের বিরুদ্ধে তাকে মাদকে নেশায় জড়ানোর অভিযোগ উঠেছে তাদের একজন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র এবং অপরজন গবেষক(Researcher)।  

জানা গিয়েছে, ছোট থেকে রেনেসাঁ দাদুর বাড়িতে মানুষ হয়েছে। সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুধু তাই নয় গোটা রাজ্যে দৃষ্টিহীনদের মধ্যে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিল রেনেসাঁ। তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছিল। সেখানে দৃষ্টিহীন ছাত্রীদের হস্টেলে থাকতো রেনেসাঁ। এখন রেনেসাঁর বাবা বিশ্বজিৎ দাসের বক্তব্য, ওই দুই ছাত্রের জন্যই তাঁর মেয়ে আত্মঘাতী হয়েছে। সেই মর্মে তিনি ওই দুইজনের বিরুদ্ধে মাল থানা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, ওই দুই ছাত্র জোর করে রেনেসাঁকে মাদকের নেশায় জড়ানোর চেষ্টা করেছিলেন। তা নিয়ে অবসাদে ছিলেন রেনেসাঁ। তার জেরেই পরে সে দাদুর বাড়িতে আত্মহত্যা করে। রেনেসাঁর মৃত্যুর আগেও এক অভিযুক্ত ফোন করেছিলে তাকে। মাল থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তাঁরা এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছেন। যদিও এখনও গ্রেফতারির কোনও ঘটনা ঘটেনি। তবে ঘটনার জেরে আরও একবার বিতর্কে নাম জড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়।

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১