ডেঙ্গু আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের কর্মীর মৃত্যু

জ্বর নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত পুলিশ কর্মীর নাম উৎপল নস্কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক এএসআই-য়ের। জ্বর নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম উৎপল নস্কর। ৫৪ বছর বয়স ছিল তাঁর। তিনি কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। জ্বর নিয়ে বৃহস্পতিবার থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই পুলিশ কর্মীর দেহে রক্তে প্লেটলেটের সংখ্যা কমে গিয়েছিল বলে জানা গিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা নাগাদ কলকাতা পুলিশের ওই কর্মীর মৃত্যু হয়।

অন্যদিকে কলকাতা পুলিশের একাধিক কর্মী বর্তমানে ডেঙ্গু আক্রান্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যার ফলে কলকাতা পুলিশের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রসঙ্গত শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের এক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে গত এক সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯৩৬ জন। ২৬ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্য মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪২ হাজার ৬৬৬ জন। স্বাস্থ্য দফতরের কর্তারা আশঙ্কা করছেন, আগামী দু’মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা আরও কয়েক গুণ বাড়বে।

উল্লেখ্য ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণস্বরূপ নিগম ইতিমধ্যে সমস্ত জেলাকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। জেলাগুলিতে যাতে মশা নিধন এবং নিয়ন্ত্রণের কাজ ভালভাবে করা হয়, সেই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং জেলার ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন