শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮, কন্ট্রোলরুমে নজরদারি মেয়রের

Share:

নিজস্ব প্রতিনিধি : টানা ৫ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহর কলকাতা। এই জলযন্ত্রণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। প্রথমে ৫ জনের মৃত্যুর খবর মিলেছিল। সেই মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরে আরও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কন্ট্রোলরুমে বসে পরিস্থিতির দিকে নজর রাখছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কোন কোন রাস্তায় জল জমে রয়েছে, সেদিকে নজরদারি চালাচ্ছেন।

কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, বেহালা, মোমিনপুর, বালিগঞ্জ, নেতাজিনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নেতাজিনগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বিদ্যুতের খুঁটি ধরতে চান। সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। কালিকাপুরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে,  মৃত ব‍্যক্তির নাম রাম গোপাল পণ্ডিত। রাস্তায় ঝুলঝিল বিদ‍্যুতের তার। সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই ঘটেছে মারাত্মক বিপদ। পাশাপাশি শহরে আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিইএসসিকে কলকাতা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক মৃত্যুর কারণে বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ। শহর শহরতলীর যেসব এলাকায় জল জমে আছে সেইসব এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদকে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঠেকাতে এই সিদ্ধান্ত।

ইতিমধ্যে শহরের যেসকল এলাকায় বেশি বৃষ্টি হয়েছে। জলমগ্ন হয়ে রয়েছে। সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কোথায় কোথায় তার পরে রয়েছে সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

‘সলমন কি অসুস্থ, ৮০ বছরের বুড়োর মতো দেখাচ্ছে’, কোনও কঠিন রোগে ভুগছেন নাকি ভাইজান?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি