শহিদ মঞ্চের নিচে মমতার পায়ের কাছে বসে কেঁদে ফেললেন দেবাংশু

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে তমলুক আসন জয়ের জন্য তাঁর উপরেই বাজি রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলনেত্রীর স্বপ্নপূরণ করতে ব্যর্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরুণ-তুর্কি নেতা তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। শনিবার তমলুক লোকসভা আসন দলকে উপহার দিতে না পারায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে বসে কেঁদেই ফেললেন  তিনি। আর তরুণ-তুর্কি নেতাকে কাঁদতে দেখে খানিকটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যান স্বয়ং তৃণমূল সুপ্রিমো। হতভম্ব হয়ে যান মঞ্চে বসা তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরাও। শেষ পর্যন্ত অভিভাবিকার মতোই দলের তরুণ প্রজন্মের অন্যতম নেতাকে মানসিকভাবে চাঙ্গা করতে অভয় দিয়ে বলেন, ‘তুই ভাল কাজ করেছিস। ছাব্বিশে প্রতিশোধ নিতে হবে।’ সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দলের কাজকর্ম ও কর্মসূচি নিয়ে আরও সক্রিয় হওয়ারও নির্দেশ দেন।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তমলুক আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দলের তরুণ-তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করে রাজনৈতিক মহলকে চমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটে হার মানতে হয়েছিল তৃণমূলের অন্যতম তরুণ নেতাকে। ভোটের পর কালীঘাটের বাড়িতে পর্যালোচনা বৈঠকেই দেবাংশুর আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ভোটের ময়দানে দলের তরুণ প্রজন্মের নেতার গয়ংগচ্ছ মনোভাব নিয়ে উষ্মাও প্রকাশ করেন। দলনেত্রীর কাছে তিরস্কৃত হওয়ার পরে সামাজিক মাধ্যমে এক পেল্লাই পোস্ট করে নিজের অভিমান প্রকাশ করেছিলেন দেবাংশু। তার পরে আর দু’জনের মধ্যে মুখোমুখি সাক্ষা‍ৎ হয়নি।

রবিবারের শহিদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে  দেখতে এদিন সন্ধ্যায় ধর্মতলার সভাস্থলে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থল ঘুরে দেখার পরে শহিদ মঞ্চের নিচে বসেই ফিরহাদ হাকিম-অরূপ বিশ্বাসদের সঙ্গে খোশ গল্পও করেন। সেখানেই দলনেত্রীর সঙ্গে কথা বলতে আসেন তৃণমূলের রাজ্য আইটি সেলের ইনচার্জ দেবাংশু। হাঁটু গেড়ে মমতার পায়ের কাছে বসে বেশ খানিকক্ষণ কথাও বলেন। কথা শেষে দলনেত্রীর কোলে মাথা রেখে কেঁদে ফেলেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দলের সক্রিয়তা নিয়ে আইটি সেলের প্রধানকে প্রশ্ন করেন মমতা। সমাজমাধ্যমে তৃণমূল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিএমের কু‍ৎসার জবাব দিতে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম কী করছে তা জানতে চান। দলনেত্রীর কাছে জবাবদিহি করতে গিয়ে দেবাংশু বলেন, ‘সিপিএমের আর্থিক শক্তির সঙ্গে লড়াইয়ে পেরে ওঠা যাচ্ছে না।’ লোকসভা নির্বাচনে তমলুকে হারের কারণ বলতে গিয়ে কেঁদেও ফেলেন তৃণমূলের আইটি সেলের প্রধান। কাঁদো গলায় বলেন, ‘অনেক চেষ্টা করেছি। টাকা ও পেশি শক্তির কাছে হেরে গিয়েছি।’ তখনই মমতা সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমি জানি ওরা সব কিনে নিয়েছিল। তুই ভাল কাজ করেছিস। ছাব্বিশে প্রতিশোধ নিতে হবে।’

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে