মিশে যাচ্ছে কী CPI-CPIM, দাবি ক্রমশ জোরালো হচ্ছে বাম শিবিরে

বাম রাজনীতির সমীকরণে আমূল বদল আসতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। মানে মিশে যেতে পারে CPI ও CPIM।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সবচেয়ে পুরাতন দল। অতিক্রান্ত করেছে শতবর্ষের সন্ধিক্ষণও। তারপরেও জাতীয় নির্বাচন কমিশন(National Election Commission) কেড়ে নিয়েছে জাতীয় দলের তকমা। এই অবস্থায় নতুন করে সংঘবদ্ধ হওয়ার প্রশ্নে জোরাল সওয়াল উঠতে শুরু করেছে দলের অন্দরেই। যার জেরে বাম রাজনীতির সমীকরণে আমূল বদল আসতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। মানে মিশে যেতে পারে CPI ও CPIM।

আরও পড়ুন ১লা বৈশাখে চালু হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ-ক্যাব পরিষেবা

স্বাধীনতার পর ১৯৬৪-তে প্রথমবার CPI ভেঙে তৈরি হয় CPIM। সূত্রের খবর, সোমবার কমিশনের তরফে জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ায় ফের ঐক্যবদ্ধ হওয়ার আওয়াজ উঠেছে CPI’র অন্দরেই। যদিও এই নিয়ে পার্টির তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। যদিও অনেক বাম নেতাই মনে করছেন বাম দলগুলি ভেঙে যাওয়ার ফলে কৃষক-শ্রমিক বা খেটে খাওয়া মানুষের কোনও উপকার হয়নি। উলটে বামদের ভোট দিনকে দিন কমেছে। সেই জায়গা থেকেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফের বাম দলগুলির(Left Parties) ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। ১৯৫২’র লোকসভা নির্বাচনের পর সংসদে প্রধান বিরোধী দল ছিল CPI। অথচ আজ সেই দলটাই শতবর্ষ অতিক্রম করেও জাতীয় স্তরের রাজনীতিতে তো বটেই রাজ্য রাজনীতিতেও অস্তিত্বের সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। তবে CPI সূত্রেই জানা গিয়েছে, খুব শীঘ্রই কোনও বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার কোনও সম্ভাবনা নেই। কেননা এক বছরের মধ্যেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। সেই নির্বাচনে দলের কী ফল হয় তা দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন ইটভাটার শ্রমিকদের বেতন বাড়ানো হল ৭ শতাংশ

স্বাধীনতার পর বাংলা, বিহার, কেরালা, ত্রিপুরা ও অভিভক্ত অন্ধ্র প্রদেশে ছিল বামেদের শক্ত ঘাঁটি। সেই সময় CPI ছিল বাম আন্দোলনের প্রধান চালিকা শক্তি। বাংলার তেভাগা আন্দোলনের পুরোভাগেও ছিল শতাব্দী প্রাচীন এই বাম দল। কিন্তু ইন্দিরা জমানাতেই কার্যত দুই দলের বিভাজন। তারপর সময় যতই গড়িয়েছে ততই দেশজুড়ে ক্ষমতা হারিয়েছে CPI, উল্টোদিকে দেসজের রাজনীতিতে ক্রমশই শক্তি বাড়িয়েছে CPIM। কিন্তু বাংলায় গদি হারাতেই সামগ্রিক ভাবে বাম শিবিরের ক্ষয় শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। ব্যতিক্রমী CPIML। দেশে এখন এই রাজনৈতিক দলটিই ক্রমশ তাঁদের শক্তি ও প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে চলেছে। বাংলার বুকে এই দলের কোনও প্রভাব সেভাবে না থাকলেও অনান্য বামদলগুলিও যে খুব বেশি বাড়বৃদ্ধি করতে পেরেছে এমনটাও নয়। একুশের বিধানসভা নির্বাচনে বাংলার বিধানসভা থেকেই বামেরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এখন তাই CPI ও CPIM মিশে গেলেও রাতারাতি বাংলার রাজনীতিতে যে বিশাল কোনও বড় প্রভাব পড়বে এমনটা মোটেও নয়।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের