মহিলা কমিশনের দফতরে প্রতীকী তালা ঝুলিয়ে রাস্তায় বসে বিক্ষোভ লকেটদের

নিক্কো পার্কের কাছে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বাসে করে করুণাময়ী যাওয়ার কথা ছিল মিছিলে তাঁদের। কিন্তু মাঝপথেই পুলিশ সেই বাস আটকে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে অশান্তি, উত্তেজনা। ২৭ অগস্ট নবান্ন অভিযানের ধুন্ধুমার এখনও কাটেনি। তার মধ্যেই বিজেপির মহিলা মোর্চার মিছিলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা ছড়াল। আরজি কর-কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন, সেই অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। তবে উত্তেজনা শুরু হতেই রাজ্য মহিলা কমিশনের সামনে সেই মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে বিক্ষোভ দেখাতে রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মীরা। ফলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি মোর্চা বাহিনীর। বৃষ্টির মধ্যেই বিক্ষোভ দেখানো শুরু করেন তাঁরা। শেষমেষ পুলিশ পাঁচজনের একটি প্রতিনিধি দলকে কমিশন দফতরে যাওয়ার অনুমতি দেয়। যেখানে উপস্থিত ছিলেন, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরী সহ মোট ৫ জন। তারপর ভেতর থেকেই কমিশনের মূল গেটে প্রতীকী তালা ঝুলিয়ে বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

শুক্রবার কমিশনের সদর দফতরে অভিযানের কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা বাহিনী, দাবি একটাই তাঁদের, আরজি কর-কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন? এদিন বিজেপি মোর্চা বাহিনী হুঙ্কার দিয়েছিলেন যে, প্রতিবাদে মিছিল প্রথমে সল্টলেকের করুণাময়ীতে জমায়েত করবে, এরপর সিটি সেন্টার ওয়ান পর্যন্ত তাঁরা মিছিল করবেন। রাজ্য মহিলা কমিশন দফতর ঘেরাও করবেন। পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন জায়গা থেকে করুণাময়ীর দিকে আসছিলেন বিজেপির মহিলা কর্মীরা। নিক্কো পার্কের কাছে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বাসে করে করুণাময়ী যাওয়ার কথা ছিল মিছিলে তাঁদের। কিন্তু মাঝপথেই পুলিশ সেই বাস আটকে দেয়। আর পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন লকেটরা।

তাঁর কথায়, তাঁদের অবৈধভাবে আটকানো হয়েছে। পুলিশ কোনও কাগজ দেখাতে পারেনি। এয়ারপোর্টের আড়াই নম্বর গেটের কাছেও বিজেপি কর্মীদের আটকানো হয়। যত বাধা দেওয়া হবে, তত এগোবেন তাঁরা। এদিন মিছিলে অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, দেবশ্রী চৌধুরীরা ব্যানার, পতাকা, পোস্টার, প্রতীকী তালা নিয়ে রাজ্য মহিলা কমিশনের দফতর ঘেরাও করার পরিকল্পনা করেছিল। প্রতীকী তালা লাগিয়ে দেওয়ার ডাক দিয়েছিল মহিলা মোর্চা। কিন্তু শেষমেষ তাঁদের পরিকল্পনায় জল ঢেলে দেয় রাজ্য পুলিশ। মাঝপথেই তাঁদের কর্মসূচি আটকে দেওয়া হয়। কিন্তু তাঁরা রাস্তায় বসেই প্রতিবাদ দেখান।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর