কেন্দ্রীয় বঞ্চনা! হাইকোর্টের নির্দেশের পরেও বাংলায় শুরু হল না ১০০ দিনের কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার বাস্তবায়ন হয়নি। নির্দেশ রয়েছে নির্দেশেই। কলকাতা হাইকোর্ট বলা সত্ত্বেও ১০০ দিনের কাজ নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না কেন্দ্রীয় সরকার। ফলে শুক্রবার থেকে ১০০ দিনের কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব নয়।

গত ১৮ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১ অগস্ট থেকে ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু করতে হবে। কিন্তু দেড় মাস কেটে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয় মন্ত্রকের পক্ষ থেকে কিছু জানানয়নি। ফলে শুক্রবার থেকে কাজ শুরুর সম্ভাবনা নেই। ফলে রাজ্য মনে করছে, হাইকোর্টের নির্দেশ সরাসরি অমান্য করল কেন্দ্র। এই ঘটনায় রীতিমত হতাশ গ্রামবাংলার সাধারণ মানুষ।মিনাখাঁ ব্লকের চাঁপালীর এক বাসিন্দা জানিয়েছেন, তিনি জবকার্ড হোল্ডার। প্রন্তাক এলাকায় বসবাস করেন। স্বামী দিনমজুর এবং মাছ ধরার কাজ করেন। এই দিয়ে সংসার চলে না। তাই ১০০ দিনের কাজ করে মাসে কিছু টাকা আসত হাতে। আদালত রায় দেওয়ার পর বিডিও-র কাছে কাজের জন্য আবেদন জমা দিয়েছিলেন। কেউ কেউ তো রেগেও গিয়েছেন। কাজ পাওয়ার আশা করেছিলেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। কোনও ডাক পাননি। জবকার্ড হোল্ডারদের কাছে এখন একটাই প্রশ্ন, কাজ কী মিলবে?   ন্যায্য প্রাপ্য থেকে আগাগোড়াই বঞ্চিত থেকে যাবেন?

দুর্নীতির অভিযোগ তুলে ২০২২ সাল থেকে বাংলার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৪৪ হাজার ৯১৬ কোটি টাকা। হাইকোর্ট জানিয়েছিল, বরাদ্দ টাকার খরচের হিসেবে দেখার ক্ষমতা কেন্দ্রের রয়েছে। কেন্দ্র সেটা করুক। কিন্তু প্রকল্প বন্ধ করা যাবে না। কিন্তু তারপরেও এই প্রকল্প নিয়ে উচ্চবাচ্য করল না কেন্দ্র।

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…