দেবরাজের কালো টাকা লেনদেনে যুক্ত ছিল ‘স্পেশাল ৩০’!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর দুর্নীতি মামলার তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। তদন্ত যত এগোচ্ছে, ততই বড় হচ্ছে দুর্নীতির জাল। সিটের দাবি, এই চক্রে শুধু দেবরাজ নন, অন্তত ৩০ জনের যোগসূত্রের প্রমাণ মিলেছে। তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই দেবরাজের ঘনিষ্ঠ বলে পরিচিত চারজনকে তলব করেছে তদন্তকারী দল। আরও কয়েকজনকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। তদন্তকারীদের বিশ্বাস, তাঁদের জেরাতেই সামনে আসবে আরও গুরুত্বপূর্ণ তথ্য। এই মামলায় বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, প্রায় ১৩০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন দেবরাজ চক্রবর্তী। সেই অভিযোগের তদন্তেই উঠে এসেছে ‘ডিসি গ্লোবাল’ নামে একটি সংস্থার নাম। তদন্তে জানা গিয়েছে, ২০১৫ সালে তৈরি হয়েছিল ওই সংস্থা। কাগজে-কলমে এটি একটি নির্মাণ সংস্থা। তবে সংস্থার প্রকৃত কাজকর্ম নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সিটের দাবি, সংস্থার অধিকাংশ কাজ পরিচালিত হত দেবরাজের বাড়ি থেকেই। নথিতে সংস্থার মালিক হিসেবে রয়েছে দেবরাজের বাবা তরুণকুমার চক্রবর্তীর নাম। তবে তদন্তকারীদের দাবি, কার্যত সব সিদ্ধান্ত নিতেন দেবরাজই। তাঁর নির্দেশেই চলত সংস্থার সমস্ত কাজ। সিটের অভিযোগ, এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। জমি কেনাবেচা, নির্মাণ সংক্রান্ত চুক্তি এবং সম্পত্তি হস্তান্তরের মতো একাধিক কাজও এই সংস্থার মাধ্যমেই করা হয়েছে বলে সন্দেহ।

আরও পড়ুনঃ পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

তদন্তকারীদের দাবি, এই দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে দক্ষিণ দমদম, রাজারহাট ও নিউটাউনের একাধিক জনপ্রতিনিধি এবং তৃণমূল নেতার মধ্যে। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিনু মণ্ডল, সুশোভন মণ্ডল ওরফে মাইকেল, রতন মৃধা, সম্রাট বড়ুয়া এবং গোপাল বাগুইকে তলব করা হয়েছে। তদন্তকারীদের দাবি, আগামী দিনে আরও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসতে পারে। সেই সঙ্গে এই মামলায় নতুন মোড় আসারও জোর সম্ভাবনা রয়েছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের