পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দীর্ঘদিনের পেনশন সংক্রান্ত জট কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে জমে থাকা পেনশনের এরিয়ার পরিশোধের উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, সাত বছরের বকেয়া পেনশনের টাকা ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। সেই পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসেই অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য এরিয়ারের ৫০ শতাংশ তাঁদের হাতে তুলে দেওয়া হবে। বাকি টাকাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। 

এই সিদ্ধান্তের বিষয়ে শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিনের বকেয়া পেনশন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেখানেই এরিয়ার পরিশোধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে বিভিন্ন ব্যাঙ্কের অনলাইন পেনশন ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যা ও সমন্বয়ের অভাবের কারণে বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পেনশনের এরিয়ারের টাকা আটকে যায়। সেই জটিলতার কারণে দীর্ঘদিন ধরে হাজার হাজার পেনশনভোগী তাঁদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার সরকারের কাছে আবেদন জানানো হলেও এতদিন সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে বড় সাফল্য, নারীপাচার রুখে দিয়ে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ

গতকাল শুক্রবার (৩ জুলাই) নবান্নে অনুষ্ঠিত বৈঠকে এই দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, যারা প্রযুক্তিগত ত্রুটি, ব্যাঙ্ক সংক্রান্ত জটিলতা বা অন্য প্রশাসনিক কারণে এখনও পর্যন্ত পেনশনের বকেয়া এরিয়ারের টাকা পাননি, তাঁদের সকলকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাপ্য টাকা সরাসরি সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। সূত্রের খবর, প্রথম ধাপে আনুমানিক হিসাবের ভিত্তিতে প্রত্যেকের বকেয়া এরিয়ারের ৫০ শতাংশ পরিশোধ করা হবে। এরপর নির্দিষ্ট অডিট এবং বিস্তারিত আর্থিক যাচাই করে বাকি ৫০ শতাংশ অর্থও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। এতে দীর্ঘদিনের জটিলতা দূর হবে বলেই মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভা ও পঞ্চায়েত কর্মী-সহ বিভিন্ন দফতরের বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বছরের পর বছর তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন। সরকারের এই উদ্যোগে তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণের পথ প্রশস্ত হয়েছে বলে মত সংগঠনের প্রতিনিধিদের।  

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়