অনিকেতের ‘Notorious Criminal’র খেসারত গুনবেন এবার দেবাশিষরা, এল নয়া সংগঠন

অনিকেত আর তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এদিন থেকেই আত্মপ্রকাশ করছে West Bengal Junior Doctors' Association। কার্যত কোনঠাসা দশা হচ্ছে অনিকেতদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষোভ জমছিল আগেই। অপেক্ষা ছিল শুধু বিস্ফোরণ মুহুর্তের। মজার কথা সেই বিস্ফোরণের সুযোগটা করেও দিলেন তাঁরাই যাদের বিরুদ্ধে ক্ষোভ জমছিল। ‘Notorious Criminal’, শুধু এই শব্দটাই রাতারাতি সব পরিস্থিতি পাল্টে দিল। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ অনিকেত মাহাতো(Aniket Mahato) বলেছিলেন(Remarks), যাদের বিরুদ্ধে Threat Culture’র অভিযোগ রয়েছে, তাঁরা এক এক জন ‘Notorious Criminal’ বা দাগি অপরাধী। সেই মন্তব্য করা হয়েছিল যে ৫১ জনের বিরুদ্ধে তাঁরা আর জি কর হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দ্বারা সাসপেন্ড হলেও কলকাতা হাইকোর্ট সেই সাসপেন্ডের সিদ্ধান্তকেই খারিজ করে দেয়। তারপরেও অনিকেতের সেই মন্তব্য এখন কার্যত তাঁর বিরুদ্ধে এবং তাঁর সঙ্গীসাথীদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের মধ্যেই তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। যার নিট রেজাল্ট অনিকেত আর তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এদিন থেকেই আত্মপ্রকাশ করছে West Bengal Junior Doctors’ Association।

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতির Middleman প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

অনিকেতের মন্তব্য কোনও মহলেই মেনে নেওয়া হয়নি। এমনকি যারা এতদিন পিছন থেকে অনিকেতদের যাবতীয় কীর্তিকলাপকে মদত দিয়ে আসছিলেন তাঁরাও মেনে নিতে পারেননি সেই মন্তব্য। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনিকেত যাদের উদ্দেশ্য করে ওই মন্তব্য করেছিলেন তাঁরাই এখন তাঁকে আইনি নোটিস পাঠিয়ে জানিয়ে দিচ্ছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশ্যে বা সমাজমাধ্যমে অনিকেতকে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, নাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে। অনিকেত অবশ্য এখনও না ক্ষমা চেয়েছেন না কোনও আইনি নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু অনিকেতের সঙ্গীদের এখন ভাবাচ্ছে West Bengal Junior Doctors’ Association। কার্যত এই সংগঠনের জন্ম এখন জুনিয়র ডাক্তারদেরই দুই শিবিরে ভাগ করে দিয়েছে। তার থেকেও বেশি অনিকেতদের একঘরে করে দিয়েছে। যারা নয়া সংগঠন তৈরি করছেন তাঁরা জানিয়েছেন, আন্দোলনের উদ্দেশ্য ছিল আর জি করে নির্যাতিতার অত্যাচারীদের শাস্তি প্রদান। কিন্তু অতি বামের হাতে পরে সেই আন্দোলন রাজ্যের শাসক বিরোধী রাজনোইতিক আন্দোলনে পরিণত হয়েছিল। মুখ্য উদ্দেশ্য হারিয়ে গিয়েছিল।

আরও পড়ুন, পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসের সমীক্ষায় নয়া নিয়ম জুড়লো রাজ্য

শুশু তাই নয়, তাঁদের আরও দাবি, যেভাবে অনিকেতরা সব জুনিয়র ডাক্তারদের হুমকি ধমকি দিয়ে মানুষমারা কর্মবিরতিতে যেতে বাধ্য করেছিল, তা মেনে নেওয়া যাচ্ছিল না। তাই রাস্তা আলাদা করে নিতেই হল। নয়া সংগঠনের আহ্বায়ক করা হয়েছে ২জনকে। চিকিৎসক শ্রীশ চক্রবর্তী এবং প্রণয় মাইতিকে। সংগঠনের তরফে প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনের নামে জুনিয়র ডাক্তারদের একটি অংশ রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ‘অরাজকতা’ তৈরি করতে চাইছে। একই ভাবে যারা সে সবের প্রতিবাদ করছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে ভূমিকা নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে Threat Culture’র মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পাল্টা সংগঠন গড়ে ‘সত্যি’টা মানুষের কাছে তুলে ধরতে চান ওই নতুন সংগঠনের চিকিৎসক নেতৃত্ব। তাঁদের সাফ দাবি, ‘এ বার মানুষের বেছে নিতে সুবিধা হবে যে, তাঁরা যে চিকিৎসকেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁদের পাশে থাকবেন? না কি যারা থ্রেট কালচারে অভিযুক্ত, তাঁদের সঙ্গে থাকবেন।’ বস্তুত, অনিকেতের মন্তব্যের দরুণ ক্ষুব্ধ চিকিৎসকেরা ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। তেমন হলে তাঁরা সুপ্রিম কোর্টে বিষয়টিকে নিয়ে যেতে চান।

আরও পড়ুন, ‘ডানা’র বৃষ্টিতে ৩ জেলার চাষে ক্ষয়ক্ষতির হিসাব শুরু, ধাক্কা ২৫ হাজার হেক্টর জমিতে

প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারেরা যখন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছিলেন, সেই সময় অন্য একটি অংশ তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দফায় দফায় দেখা করেছিল। সূত্রের খবর, তখন থেকেই পাল্টা সংগঠন গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। যা এদিন অর্থাৎ শনিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে চলেছে। নতুন সংগঠনের নেতারা ঘোষণার আগে আনুষ্ঠানিক ভাবে কিছু বলেননি। তবে, একান্ত আলোচনায় তাঁরা দাবি করেছেন, আন্দোলন যারা করছেন, তাঁদের ‘চাপে’ অনেকে ওই শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন। এ বার ধীরে ধীরে সেই অংশ তাঁদের দিকেই শামিল হবেন। এই নয়া সংগঠন কার্যত অনিকেত মাহাতো, দেবাশিস হালদারদের পালটা সংগঠন। মজার কথা নতুন সংগঠনের যে ব্যানার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, একদম নীচে কবিগুরুর বিখ্যাত কবিতা ‘দুই বিঘা জমি’ কবিতার সাড়া জাগানো লাইন, ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’ লেখা রয়েছে। আর এই কবিতার লাইনই এখন সব বলে দিচ্ছে, আগামী দিনে এই সংগঠন অনিকেত-দেবাশিসদের কতটা কোনঠাসা করে দিতে চলেছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত