আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁতার শেখার প্রশিক্ষণ চলাকালীন জলে তলিয়ে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। শুক্রবার বিকেলে ঢাকুরিয়ার রবীন্দ্র সরোবরের একটি সুইমিং ক্লাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের নাম সরিপ ঘোষ। একাদশ শ্রেণির ছাত্র ছিল সরিপ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় সুইমিং ক্লাবে আন্ডারওয়াটার প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণের মধ্যেই আচমকা জলের তলায় চলে যায় সরিপ। অভিযোগ, বেশ কিছুক্ষণ পর বিষয়টি প্রশিক্ষকদের নজরে আসে। এরপর পুলের মধ্যে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত অচৈতন্য অবস্থায় কিশোরকে জল থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা সরিপকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ যুবক

ঘটনাকে কেন্দ্র করে সুইমিং ক্লাবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের অভিযোগ, প্রশিক্ষণের সময় একজন কিশোর কীভাবে এতক্ষণ জলের নীচে রইল, তা প্রশিক্ষকদের নজরে এল না কেন সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। প্রশিক্ষণের সময় নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, প্রশিক্ষকরা ঠিকমতো নজর রাখছিলেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। কিশোরের মৃত্যুর ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তার পরিবার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। কী পরিস্থিতিতে সরিপ জলে তলিয়ে গেল এবং উদ্ধার করতে কেন সময় লাগল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিংয়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০