উপনির্বাচনে দলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, কী বললেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একুশের ভোটে পাওয়া মাদারিহাট আসন হাতছাড়া হয়েছে ২৪-এর উপনির্বাচনে। বাংলার ছয় বিধানসভা কেন্দ্র জুড়ে সবুজের ঝড়। আর তাতেই মুখ থুপড়ে পড়েছে গেরুয়া শিবির। ভোটের নির্বাচনের ফলাফল দেখেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাফ জানান,’ আমরা হারব জানতাম। এই ফল অপ্রত্যাশিত নয়।‘

 অন্যদিকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা গেল একদম আলাদা সুর। তিনি দাবি করেছেন  উপনির্বাচনে ধরাশায়ী হলেও ছাব্বিশের নির্বাচনে না কি তাঁরাই বাংলায় সরকার গড়বেন। আর সেই কথা শুনেই সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি মন্তব্য করেছেন,’বিজেপি অলীক স্বপ্ন দেখছে।‘

এদিন, উপনির্বাচনে গণনার প্রথম থেকেই ছয় আসনে এগিয়ে ছিল তৃণমূল। শুধু তাই মাদারিহাট আসনেও বিজেপির থেকে জয় ছিনিয়ে নিয়েছে ঘাস ফুল। আর তা নিয়েই দিলীপ ঘোষ বলেন, ‘২০২১ সালের পর থেকে দলের ডাউনফল শুরু হয়েছে। রেজাল্ট ভাল হচ্ছে না। আমাদের এখন ডাউন যাচ্ছে। একটা ইস্যু রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দেয়। আমাদের দল এখন একটা ইস্যু পায়নি।‘ পাশাপাশি দিলীপ আরও জানান,’ রেজাল্ট আমার আগেই জানা ছিল। একটা সময় আসে, পার্টি যে দায়িত্ব দেয় করতে হয়।  আমিও সেই দায়িত্ব পালন করেছি।‘ বলা বাহুল্য, লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে তাঁর জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করে বিজেপি। আর তাতেই তাঁর  ভরাডুবি হয় । তাই এদিন উপনির্বাচনের ফলাফল দেখে  দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা