মুম্বই ড্রাগ মুক্ত হলে ভারতের উপকার, সিনেমার ভালো, জানালেন দিলীপ

এনসিবি-এর সঙ্গে বিজেপি নেতার উপস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নবাব। এরই সঙ্গে ওই প্রমোদতরীতে বিজেপির নেতার ছেলেরাও ড্রাগ নিচ্ছিলেন বলে দাবি করেছেন নবাব মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে ড্রাগ যোগের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। গ্রেফতার হন একের পর এক নামজাদা অভিনেতা। সেই মামলায় কিছুটা ভাঁটা আসতেই ফের জোয়ার দিয়ে ওঠে শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলায় গ্রেফতারি। মুম্বইয়ের প্রমোদতরীতে ড্রাগ মামলায় গ্রেফতার হয়েছেন আরিয়ান খান। ড্রাগ সেবনের সঙ্গে শাহরুখ পুত্রের যোগ নিয়ে এমনিতেই আলোচনা চলছেই। যদিও এই মামলায় আরিয়ানকে দোষী মানতে নারাজ বলিউডের বেশিরভাগ তারকারা।

এর মাঝেই শাহরুখ পুত্রের গ্রেফতারি ও তাতে বিজেপি যোগ নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘একসময়ে মুম্বই ছিল ক্রাইম নগরী। সেখান থেকে শিবসেনা আর বিজেপির সরকার তাকে উদ্ধার করেছিল। পুলিশ অপরাধ বন্ধ করার জন্য এসব করলে, তাতে কষ্ট পাওয়ার কিছু নেই। সিনেমাকে ড্রাগ এবং অপরাধ থেকে মুক্ত করতে পারলে, তা ভারতের জন্যই ভাল, সিনেমা শিল্পের উন্নতি হবে। কারও অসুবিধা থাকলে আদালতে গিয়ে ন্যায় চাইতেই পারেন।’

মুম্বইতে এই ঘটনায় বিজেপির যোগ নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন এনসিপি মন্ত্রী তথা মহারাষ্ট্র সরকারের বিধায়ক নবাব মালিক। এনসিবি-এর সঙ্গে বিজেপি নেতার উপস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নবাব। এরই সঙ্গে ওই প্রমোদতরীতে বিজেপির নেতার ছেলেরাও ড্রাগ নিচ্ছিলেন বলে দাবি করেছেন নবাব মালিক। অথচ তাদের গ্রেফতার করেনি এনসিবি। সেই রাজনৈতিক চাপানউতরের মাঝেই পাশ কাটানো মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ।

 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের