রাতভর মাত্রাতিরিক্ত শব্দবাজির তাণ্ডব, কালীপুজোতে রেকর্ড ছাড়াল দূষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলির রাতে শব্দ দূষণের হাত থেকে রেহাই পেল না কলকাতা। রাত যতই বেড়েছে ততই শব্দদূষণের তাণ্ডব। প্রশাসনের তরফে শব্দবাজি রুখতে বারবার একাধিক পদক্ষেপ নেওয়া হলেও শেষ পর্যন্ত শব্দদূষণের হাত থেকে রক্ষা পেল না মহানগরী। কালীপুজোর দিন  রাত ১২ পর্যন্ত শব্দের মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অন্তত ২২ ডেসিবেল বেশি। তারপর রাত বাড়তেই আরও বাড়ে শব্দদূষণ।

পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কলকাতায় সবচেয়ে বেশি শব্দদূষণ হয়েছে কসবায়। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে শব্দদূষণের মাত্রা ছিল ১০৪.৬ ডেসিবেল। যা থাকা উচিত ছিল ৭৫ ডেসিবেল। নিউ মার্কেট চত্বরে রাতে শব্দের মাত্রা পৌঁছেছিল ৭০.৭ ডেসিবেলে। বাগবাজারের শব্দের মাত্রা ছিল ৮২.৫ ডেসিবেল। এছাড়াও  সল্টলেকে ৫৬.১ ডেসিবেল, পাটুলিতে ৬৯.৪ ডেসিবেল, তারাতলায় ৭১ ডেসিবেল ছিল শব্দের মাত্রা।

উল্লেখ্য, কালীপুজোর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত ছিল শব্দ দূষণের তাণ্ডব। ভোর ৪টে ১০ নাগাদ বাগবাজারে ৭০.৯ ডেসিবেল, নিউ মার্কেটে ৬৯ ডেসিবেল, তারাতলায় ৬০.৪ ডেসিবেল, কসবায় ৮১.২ ডেসিবেলের চেয়েও বেশি ছিল শব্দদূষণের মাত্রা। পাশাপাশি শব্দ দূষণকে রোখা গেল না আরজি কর হাসপাতাল চত্বরেও। হাসপাতাল সংলগ্ন এলাকাকে ‘সাইলেন্স জোন’ হওয়া স্বত্বেও সে সব এলাকায় শব্দের মাত্রা ছাড়িয়েছিল ৪০- ৫০ ডেসিবেল।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের