নাকতলায় আবাসনে আগুনে ঝলসে মৃত্যু কুকুর ও বিড়ালের

শনিবার রাত ১টা নাগাদ এই ঘটনা ঘটে

Share:

নিজস্ব প্রতিনিধি: নাকতলার এক আবাসনে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল বেশ কয়েকটি পোষ্যের। শনিবার গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১টা নাগাদ নাকতলার এক আবাসনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। আগুনের আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। আবাসনের ভিতরে বেশকয়েকটি কুকুর ও বিড়াল থাকত। স্থানীয়দের দাবি, ফাঁকা ফ্ল্যাটে কয়েকটি কুকুর ও বিড়াল খাঁচাবন্দি অবস্থায় থাকত। এক ব্যক্তি নিয়মিত এসে প্রাণীগুলির দেখভাল করতেন। তাদের খেতেও দিতেন তিনি। তবে পোষ্যগুলির মল ও মূত্রের কারণে কিছুটা দুর্গন্ধ ছড়াত ওই চত্বরে। সেই আবহে শনিবার রাতে আচমকা আগুনে ঝলসে প্রাণীগুলির মৃত্যুর ঘটনা ঘটল।

অন্যদিকে কীভাবে আগুন লাগল তা বুঝে উঠতে পারছেন না কুকুর ও বিড়ালগুলির দেখভাল করা ব্যক্তি। আবাসনের কেউ প্রতিহিংসা পরায়ণ হয়ে আগুন লাগিয়ে প্রাণীগুলিকে মেরে ফেলল নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে আবাসনের বাসিন্দাদের একাংশের অনুমান, যে ব্যক্তি প্রাণীগুলিকে দেখভাল করতেন তিনি ফ্ল্যাটে ঢোকার সময় ধূপকাঠি জ্বালাতেন। সেই ধূপকাঠি থেকে আগুন লেগে থাকতে পারে।

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা