কলকাতায় লঞ্চের ধাক্কায় মৃত্যু ডলফিনের

লঞ্চের ধাক্কায় মৃত্যু হল একটি ডলফিনের। শনিবার সকালে বাগবাজারগামী একটি লঞ্চের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লঞ্চের ধাক্কায় মৃত্যু হল একটি ডলফিনের। খাস কলকাতার(Kolkata) গঙ্গায় ঘটল এমন ঘটনা। শনিবার সকালে বাগবাজারগামী একটি লঞ্চের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনদফতরের আধিকারিকরা। তাঁরা নাথেরবাগান থেকে উদ্ধার করে মৃত ডলফিনটির দেহ।

শনিবার সকালে বাগবাজারের(Bagbazar) দিকে একটি যাত্রীবাহী লঞ্চ যাচ্ছিল। যাত্রী বোঝাই করে লঞ্চটি বাগবাজার ঘাটের দিকে রওনা দিচ্ছিল। ঠিক সেই সময় গঙ্গায় থাকা একটি ডলফিনের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। দুর্ঘটনার খবর দেওয়া হয় উত্তর বন্দর থানা এবং বনদফতরে। মৃত ডলফিনের দেহটি গঙ্গার স্রোতের গতির টানে নাথেরবাগানের দিকে চলে যায়। রীতিমতো শোরগোল পড়ে যায় এই ঘটনায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ভোলানাথ পাল-সহ একাধিক ব্যক্তি। বিলম্ব না করে নাথেরবাগান থেকে ডলফিনের দেহটি উদ্ধার করতে তৎপর হন তাঁরা। পরে তা বনদফতরের হাতে তুলে দেন উদ্ধারকারীরা। কলকাতায় মৃত ডলফিনের দেহ দেখতে গঙ্গার পাড়ে ভিড় জমান কৌতুহলী বহু মানুষ।

সম্প্রতি এই সপ্তাহের প্রথমে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার হয়েছিল। গঙ্গায় ডলফিনটিকে ভাসতে দেখেছিলেন স্থানীয় মৎসজীবীরা। তার আগে গত বছর আগস্ট মাসে বকখালির সমুদ্রতটে বিশালাকৃতির ডলফিনের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। যার দৈর্ঘ্য ছিল ১৭ ফুট এবং প্রস্থ ছিল সাড়ে ৯ ফুট। ফ্রেজারগঞ্জ উপকূল থানা এবং বনকর্মীরা গিয়ে মৃত ডলফিনটির(Dolphin) দেহ উদ্ধার করেছিল। তার আগে পূর্ব মেদিনীপুর জেলায দিঘার সমুদ্র সৈকত থেকেও উদ্ধার হয়েছিল ডলফিনের দেহ। এবার কলকাতায় ঘটল ডলফিন মৃত্যুর ঘটনা।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল