‘আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না’, আর্জি মমতার

‘আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না’। কালীপুজোর উদ্বোধনের মাঝে বিরোধী পক্ষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই আগামিকাল ধনত্রয়োদশী বা ধনতেরাস। তারপরেই দেওয়ালি, কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে টানা ৬ দিনের মহোৎসবের শুরু। সেই ধনতেরাসের আগেরদিন অর্থাৎ এদিন সোমবার কলকাতার(Kolkata) বুকে বেশ কিছু কালীপুজোর উদ্বোধন(Inauguration of Kali Puja) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সব কালীপুজোর মধ্যে আছে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, চেতলা ইন্ডিয়া ক্লাব, ভেনাস ক্লাব প্রমুখ। সেই সব কালীপুজোর উদ্বোধনের মাঝে এদিন মুখ্যমন্ত্রীকে যেমন দেখা গিয়েছে ঢাক বাজাতে তেমনই তিনি আর্জি জানিয়েছেন বিরোধী পক্ষের কাছে যে, ‘আমাকে বদনাম(Defame) করতে গিয়ে বাংলাকে(Bengal) বদনাম করবেন না’।

আরও পড়ুন, ‘ডানা’র তীব্রতা কমিয়ে বাংলাকে বাঁচিয়েছে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত

আগামী বৃহস্পতিবার, ৩১ অক্টোবর কালীপুজো। কিন্তু তার আগে এদিনই মুখ্যমন্ত্রী কলকাতার বুকে গোটা ১০-১২ কালীপুজোর উদ্বোধন করে দিলেন। কার্যত সেই সব মণ্ডপে এদিন থেকেই দর্শনার্থীরা প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে পারছেন। কালীপুজোর উদ্বোধনে এদিন সন্ধ্যায় জানবাজারে এসে মুখ্যমন্ত্রী কলকাতা তথা রাজ্যের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। রানি রাসমণির প্রসঙ্গ তুলে জানবাজারের ইতিহাস তুলে ধরেন। শুধু তাই নয়, বিরোধীদের উদ্দেশে নাম না করে বলেন ‘কেউ কেউ বাংলার বদনাম করছে। তাদের বলব বাংলাটাকে নিজের ভাবুন। আজও বাংলা যা পারে তা কেউ পারে না। কলকাতা নিয়ে আমরা গর্ববোধ করি। বাংলার বেশিরভাগ জায়গাই গর্ব করার মতো। কিন্তু কেউ কেউ এটা নিয়ে আবার রাজনীতি করে। তখন ছন্দপতন ঘটে। আমি আবেদন করব বাংলায় যারা থাকবেন তাঁরা বাংলাটাকেই নিজের ভাববেন।’  

আরও পড়ুন, সন্দীপ ঘোষের ফিক্সড ডিপোজিট ভাঙানো মামলায় CBI-কে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

মুখ্যমন্ত্রীর কথায়, ‘আজ বাংলা এগিয়ে গেছে। কলকাতা অনেক এগিয়ে গেছে। আমি বলব আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না। বাংলা মাকে বদনাম করবেন না। স্বাধীনতা আন্দোলন বাংলা ছাড়া হত না। নব জাগরণ বাংলা ছাড়া হত না। শান্তিপ্রিয় জায়গা ছিল এই বাংলা। নেতাজি, রবীন্দ্রনাথ, গান্ধীজির প্রিয় জায়গা ছিল এই বাংলা। তাঁরাই আমাদের দিশা। আর বলবো আলোর উৎসবে মেতে যেন কোনও ভাবে অন্যের ক্ষয়-ক্ষতি না হয় সেদিকটায় সবাই লক্ষ্য রাখুন। সাবধানে পরিবেশবান্ধব বাজি ফাটান। শব্দদূষণ তো বটেই মানসিক দূষণ থেকেও বিরত থাকুন।’     

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার