অবশেষে সব পড়ুয়াদের জন্যই খুলল জি ডি বিড়লার দরজা

বুধবার সকালে দেখা যায় জি ডি বিড়লা স্কুলের দরজা সব পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হয়েছে আর তা নোটিস দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া নির্দেশ এসে গিয়েছে। তাই পিছু হঠতেই হল জি ডি বিড়লা গ্রুপকে(G D Birla Group)। সব পড়ুয়ার জন্যই স্কুলের দরজা খুলে দিতে হল। নতুন করে দিতে হল নোটিস(Notice)। সেখানেই বলা দেওয়া হল বেতন পুরো দেওয়া হোক বা পুরো না দেওয়া হোক সব পড়ুয়াই আসতে পারবে স্কুল। করতে পারবে ক্লাস। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, শিক্ষা(Education) মৈলিক অধিকার। তাই কোনও পড়ুয়াকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বেতন পুরো দেওয়া থাক বা বকেয়া থাক, সব পড়ুয়াকেই(Students) স্কুলে ঢুকতে দিতে হবে। ক্লাস করতে দিতে হবে। আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিতে পারবে না। এই নির্দেশ শুধু জি ডি বিড়লা স্কুলের জন্যই নয়, রাজ্যের সব বেসরকারি স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য বলে হাইকোর্ট জানিয়ে দেয়। এরপরেই বুধবার সকালে দেখা যায় জি ডি বিড়লা স্কুলের দরজা সব পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হয়েছে আর তা নোটিস দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে।

যে মামলার জেরে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে সেই মামলার আবেদনকারী বিনীত রুইয়া জানিয়েছেন, ‘আদালত নির্দেশ দিয়েছে কারও অভিযোগ থাকলে স্কুল কথা না শুনলে অফিসাররা দরকারে পুলিশের সাহায্য নিতে পারে। অর্থাৎ মঙ্গলবারের হাইকোর্টের নির্দেশের পরেও যদি জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ স্কুলের দরজা সব পড়ুয়ার জন্য না খোলে তাহলে তাঁদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার পথ খোলা থাকছে। সম্ভবত সেই কারণেই জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ এদিন আর ঝুঁকি নেয়নি। তবে আদালত জানিয়েছে মঙ্গলবারের নির্দেশ রাজ্যের সব বেসরকারি স্কুলের নোটিস বোর্ডে টাঙাতে হবে। বেতন বকেয়া থাকলেও আর কোনও পড়ুয়াকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’ জি ডি বিড়লা স্কুলে এদিন যে নোটিস দেওয়া হয়েছে সেখানেই বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনে সমস্ত পড়ুয়াই আজ থেকে স্কুলে আসতে পারবে। পড়ুয়াদের বেতন বকেয়া থাকায় স্কুলে ঢুকতে পারবে, ক্লাস করতে পারবে।

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু