ভোটের আগে ফের মানুষের দুয়ারে নেতাজির দল

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাঁড়ে মা ভবানী। তাই লোকসভা ভোটের আগে চাঁদা সংগ্রহে নামছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি হওয়া ফরওয়ার্ড ব্লক। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাজির আবেগকে উস্কে দিতে চাইছে দল। সেইজন্য এই কর্মসূচির নাম ‘ঘরে ঘরে নেতাজি’।

শুক্রবার ফরওয়ার্ড ব্লকের তরফে নতুন এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী পয়লা জানুয়ারি থেকে টানা তিন মাস চলবে এই চাঁদা সংগ্রহ কর্মসূচি। এর আগেও একবার এই চাঁদা সংগ্রহ কর্মসূচি চলেছে। তবে এবার এটা দ্বিতীয় দফা। গত অক্টোবর মাস ধরে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কর্মসূচি শুরু করেছে এই বামপন্থী দলটি। ফরওয়ার্ড ব্লকের দাবি, অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এখনও পর্যন্ত ৪০ হাজার মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, নতুন বছর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রত্যেক পরিবারের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হবে। তবে এর থেকে বেশি কেউ চাঁদা দিতে পারেন। ৪০ হাজার পরিবারের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে কেউ চাইলে দশ টাকারও বেশি চাঁদা দিতে পারেন।

গত বিধানসভা ভোটে একটি আসনও জিততে পারেনি বামফ্রন্ট। বামফ্রন্টের শরিক দল হিসাবে ফরওয়ার্ড ব্লকের স্বভাবতই কোনও জনপ্রতিনিধি নেই। পাশাপাশি গত লোকসভা ভোটেও ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে কোনও প্রার্থী জয়লাভ করেনি। ফের আরও একটা লোকসভা নির্বাচন আসতে চলেছে। তাই জনগনের মনের ভাব বুঝে নিতে ফের আরও একবার সাধারণ মানুষের দুয়ারে যেতে চাইছে নেতাজির স্মৃতি বিজরিত এই দলটি।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ