পুজোর কলকাতা দেখুন দোতলা বাসে চড়ে, উদ্যোগে পর্যটন দফতর

এই বাসে চড়তে হলে রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে অনলাইনে বুক করতে হবে। পুজোর ৫ দিন আগে থেকেই বাসের বুকিং চালু করে দেওয়া হতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের দুর্গা পুজোয় কলকাতা শহরে ঘুরতে বেরিয়ে দেখা মিলতে পারে দোতলা বাসের। পুজোয় কলকাতার রাস্তায় যাত্রী নিয়ে চলবে দোতলা বাস। সেই বাসকে সাজিয়ে তোলার প্রক্রিয়া চলছে জোরকদমে। বাসের ভিতরে ও বাইরে থাকবে রাজ্য সরকারের পর্যটন দফতরের বিজ্ঞাপন। বাসের সিটেও থাকবে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের ছবি। কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে দিঘা, সুন্দরবন-সহ একাধিক পর্যটন কেন্দ্রের ছবি থাকবে বাসের মধ্যে। পুজোর শহরে কলকাতার বিশেষ বিশেষ রাস্তায় ঘুরবে এই বাস। বাস থেকে দেখা যাবে পুজোর শহর। পাশাপাশি ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, রাইটার্স বিল্ডিং, রেড রোড, আউট্রাম ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ কলকাতার হেরিটেজ স্থানও দেখা যাবে বাস থেকে।

এই বাসে চড়তে হলে রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে অনলাইনে বুক করতে হবে। পুজোর ৫ দিন আগে থেকেই বাসের বুকিং চালু করে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এই দোতলা বাস রক্ষণাবেক্ষণ করবে পর্যটন উন্নয়ন নিগম। রাজ্য পরিবহণ নিগমের তরফে বাসের চালক ও কন্ডাক্টর দেওয়া হবে। জানা গিয়েছে, ৯০ লক্ষ টাকায় দুটি দোতলা বাস কেনে রাজ্য পরিবহণ দফতর। জামসেদপুরের সংস্থা বেবকোর তৈরি এই ডাবল ডেকার বাস। ইতিমধ্যে রাস্তায় চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইন্সটিটিউট অফ রোড ট্রান্সপোর্টের তরফ থেকে যাত্রী পরিবহণের ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দোতলা বাসের উদ্বোধন করেন। এই বাস রাজ্য পরিবহণ নিগমের হাতে ছিল। কিন্তু দু’বছর আগেই তা রাজ্য পর্যটন দফতরের হাতে তুলে দেওয়া হয়।  ২০২০ সালের মার্চ মাসে যখন রাজ্য পরিবহণ দফতরের হাতে বাস দুটি ছিল তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিউটাউনে ইকো পার্ক থেকে এই বাস চলবে। সেই রুটে বর্তমানে একটি পুরনো দোতলা বাস চলাচল করে। পরে নতুন বাসদুটি রাজ্য পরিবহণ দফতর হাতে নেয়। পর্যটন প্রসারে বাসদুটিকে চালানোর লক্ষ্য নেওয়া হয়।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর