মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের জন্যে চিংড়িঘাটা মোড়ে সপ্তাহান্তে যান চলাচল দুই সপ্তাহে ৬০ ঘন্টা করে মোট ১২০ ঘন্টা বন্ধ থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের জন্যে চিংড়িঘাটা মোড়ে সপ্তাহান্তে যান চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হবে। আর বাইপাসের কিছু অংশে যান চলাচল দুই সপ্তাহে ৬০ ঘন্টা করে মোট ১২০ ঘন্টা বন্ধ থাকবে। আর এই কাজের জন্যে কোন কোন রাস্তা বন্ধ থাকবে, কোন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে, সবটাই আজ, বুধবার (১৩ মে) একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। যান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ মে, শুক্রবার রাত ৮ টা থেকে ৬০ ঘন্টার জন্যে চিংড়িঘাটা মোড়ের উত্তরদিকে যান চলাচল আংশিক বন্ধ থাকবে। ১৮ মে সোমবার সকাল ৮ টা থেকে রাস্তা পুনরায় খুলে দেওয়া হবে। এরপর ২২ মে, শুক্রবার রাত ৮ টা থেকে ২৫ মে, সোমবার ৮ টা পর্যন্ত ওই রাস্তায় দক্ষিণমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

প্রথম পর্যায়ে চিংড়িঘাটার উড়ালপুলের নীচে ইএম বাইপাসের পশ্চিম দিক বন্ধ থাকবে। দ্বিতীয় পর্যায়ে চিংড়িঘাটার ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসের পূর্ব দিকে বন্ধ রাখা হবে। সমস্ত গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, বাইপাসের পশ্চিম দিক বন্ধ থাকাকালীন সল্টলেক এবং বিমানবন্দরগামী সমস্ত গাড়ি এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেই গাড়িগুলিকে চিংড়িঘাটার উত্তরমুখী রাস্তা ধরতে হবে। তবে সল্টলেক বা নিউটাউনের দিকে থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির পথ পরিবর্তন হবে না। দ্বিতীয় পর্যায়ে বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকার কারণে গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণমুখী সমস্ত গাড়িকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। তাঁরা বাইপাসের পশ্চিম দিক দিয়ে যেতে পারবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে হাডকো মোড়, কাঁকুরগাছি ক্রসিং বা অন্য কোনও ক্রসিং থেকে দক্ষিণমুখী কোনও পণ্যবাহী গাড়িকে চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ ঝুলেছিল। পুলিশ প্রশাসনের থেকে যান নিয়ন্ত্রণের অনুমতি না পাওয়া কারণেই মেট্রোর কাজ থমকে যায়। পূর্বতন সরকার কোনও ভাবেই এর অনুমতি দিচ্ছিল না। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। শুনানি চলাকালীন আদালত কলকাতা পুলিশকে বিষয়টি দেখার নির্দেশ দেয়। বিষয়টি নিয়ে পার্কস্ট্রিটের মেট্রো রেল ভবনে সব পক্ষের সঙ্গে বসে বৈঠক হয়। যেখানে স্থির হয়, গত বছর নভেম্বর থেকে পিলার বসানোর কাজ শুরু হবে। ৯ মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। কিন্তু পরে জানা যায়, এনওসি না মেলায় কাজ হচ্ছে না। ফের আদালতের দ্বারস্থ হন কর্তৃপক্ষ। কিন্তু তৎকালীন রাজ্য সরকার যুক্তি দেয় যে, সেই সময় বর্ষবরণের অনুষ্ঠান এবং গঙ্গাসাগর মেলা রয়েছে, তাই ট্রাফিক আটকে দেওয়া সম্ভব নয়। এরপর হাইকোর্ট নির্দেশ দেয়, ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য ও ট্রাফিক পুলিশকে দুই সপ্তাহ রাতের ট্রাফিক ব্লকের তারিখ চূড়ান্ত করতে হবে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি, বরং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। সেখানে তৃণমূল সরকারকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা