ভূপতিনগর ও পটাশপুর থানার ওসি সহ পুরুলিয়ার এসপিকে সরাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চম দফা লোকসভা নির্বাচনের আগের দিন অর্থাৎ রবিবার চারজন পুলিশ কর্তাকে সরিয়ে দিল কমিশন। রবিবার নির্বাচন কমিশন থেকে জানানো হয় পুরুলিয়া জেলার পুলিশ সুপার (SP) অভিজিৎ ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার এসডিপিও (কন্টাই )দিবাকর দাস ও পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার ওসি (OC) গোপাল পাঠক এবং পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার (Pataspur P.S.) ওসি রাজু কুন্ডুকে সরানো হয়েছে।

যে চারজন পুলিশ কর্তাকে সরানো হয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দুটি থানার ওসি পাশাপাশি এসডিপিও(SDPO) কন্টাই ওই তালিকায় রয়েছেন।কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার সকাল ১০ টার মধ্যে যাদেরকে সরানো হয়েছে দায়িত্ব থেকে সেখানে তিন থেকে চারজনের নতুন নামের প্যানেল পাঠাতে হবে। সেখান থেকে পরবর্তী যে পদ গুলি থেকে পুলিশ অফিসারদের সরানো হয়েছে সেখানে নতুন অফিসার কে দায়িত্বভার দেওয়া হবে।

রবিবার নির্বাচন কমিশনের পক্ষে সচিব রাকেশ কুমার(Rakesh Kumar) এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে এই অফিসারদের অবিলম্বে সরানোর নির্দেশ পাঠিয়েছেন। এদিকে এই অফিসার পরিবর্তনের বিষয়টিকে রাজনৈতিক দিশা আছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যে সকল পুলিশ অফিসারদের না পছন্দ বলে নামের তালিকা পাঠাচ্ছেন তাদেরকেই সরানো হচ্ছে দায়িত্ব থেকে।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!