পুর নিয়োগ দুর্নীতি মামলা: সল্টলেক সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি : পুর নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেক সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি (ED)। শুক্রবার সকালে শহরের ১০ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তে নেমে ইডি সল্টলেক, নাগেরবাজার, দমদম সহ একাধিক জায়গায় অভিযান শুরু করেছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালায় ইডি আধিকারিকরা। লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টের একতলায় হানা দেয় ইডি। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলছে। পুজো কাটতে না কাটতেই ফের অ্যাকশন শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযানে নেমেছে ইডি। প্রথমেই নাগেরবাজারে পৌঁছে যায়। নাগের বাজারের শোভনা অ্যাপার্টমেন্টে হানা দেয়। প্রথমে কোনও সাড়া মেলেনি। পরে দরজা খুলতেই প্রবেশ করে ইডি আধিকারিকরা। চলছে জিজ্ঞাসাবাদ।

জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দের বাড়িতে অভিযান চালায় ইডি।  অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত তিনি। বেসরকারি স্কুলের মালিকানার পাশাপাশি প্রোমোটিং, বিল্ডার্সের ব্যবসাও রয়েছে তাঁর। জানা গিয়েছে, আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তেই ইডির অভিযান। চলছে জিজ্ঞাসাবাদও। পাশাপাশি, নিউ আলিপুরেও চলছে অভিযান। অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে।  গিরিশ পার্ক থানা এলাকার ৮এ সরকার লেনেও চলছে ইডি তল্লাশি। সকাল থেকে সব জায়গায় আলাদা আলাদা টিম নিয়ে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বাইরে পাহাড়ায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই