সাতসকালে কলকাতায় ইডির হানা, আর্থিক প্রতারণার অভিযোগে তদন্তে কেন্দ্রীয় এজেন্সি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে কলকাতায় ইডির হানা। দমদমের গোরাবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকালেই চলছে ইডির অভিযান। ৪৯ ডা. এস পি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডি-র একটি দল ৷ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার সকালেই ব্যবসায়ীর বাড়িতে যান বেশ কয়েক জন তদন্তকারী আধিকারিক।  তবে শুরুতেই এদিন ব্যবসায়ী বা তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডি-র অফিসাররা ৷ বাড়ির গেটের সামনেই এদিন অপেক্ষা করতে হয় ইডির টিমকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল। কলকাতা নিবাসী এই ব্যবসায়ী বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতেই এই তদন্ত বলে জানা গিয়েছে। 

এদিন দমদমের পাশাপাশি বালিগঞ্জের ম্যান্ডেভিলে গার্ডেনেও ব্যবসায়ীর বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই জায়গায় দুটো গাড়ি আসে ইডি-র। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই ইডির অভিযান বলে খবর। হাওড়া, নিউ আলিপুর, বালিগঞ্জ, গোরাবাজার-সহ আরও বেশ কিছু জায়গায় মঙ্গলবার একযোগে অভিযান চালাচ্ছে ইডি।

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?