টাকা লেনদেনে জড়িত ইডি আধিকারিক! ঝাড়খণ্ডের আইনজীবীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য

ডেপুটি ডিরেক্টর(Deputy Director) পদমর্যাদার ওই ইডি আধিকারিকের নাম সুবোধ কুমার। তিনি টাকা লেনদেনে যুক্ত বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খোদ ইডির আধিকারিক নাকি বেআইনি টাকা লেনদেনে জড়িত! এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এলো তদন্তকারীদের। লক্ষাধিক টাকা-সহ ঝাড়খণ্ডের (Jharkhand) আইনজীবী রাজীব কুমারকে কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে এবার এই তথ্য পেয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, ধৃত আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁর সঙ্গে টাকা লেনদেনে যুক্ত ছিলেন ইডির (ED) এক আধিকারিক। ডেপুটি ডিরেক্টর(Deputy Director) পদমর্যাদার ওই ইডি আধিকারিকের নাম সুবোধ কুমার। তিনি টাকা লেনদেনে যুক্ত বলে জানা গিয়েছে। আইনজীবী রাজীব কুমারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার ওই ডেপুটি ডিরেক্টর(Deputy Director) পদমর্যাদার ইডি অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে নোটিসও পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইডির ওই অভিযুক্ত ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমার বর্তমানে ওড়িশায় কর্মরত। আগে ঝাড়খণ্ডে পোস্টিং ছিল সুবোধের। সেই সময় সুবোধ কুমার আর্থিক লেনদেন নিয়ে মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ।

জানা গিয়েছে সুবোধ কুমারকে ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ। তাঁকে জিজ্ঞসাবাদ করতে চায় তদন্তকারীরা। বর্তমানে সুবোধ কুমার ওড়িশায় কর্মরত থাকায় তাঁকে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। নিজের কাজের জায়গায় তাঁকে থাকতে বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে। আগামী মঙ্গলবার কলকাতা পুলিশের একটি তদন্তকারী দল ওড়িশায় গিয়ে তাঁকে জেরা করবে। প্রসঙ্গত গত রবিবার রাতে কলকাতার (Kolkata) এক শপিং মল থেকে ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা আইনজীবী রাজীব কুমারকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। ওই আইনজীবীর ককাছ থেকে সেই সময় প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার হয়।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ