১২ ঘণ্টা পর তাপসের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ১২ ঘণ্টা বাদে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরোলো ইডি আধিকারিক। শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে বিধায়কের বউবাজারের বাড়িতে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিধায়কের বাড়ি থেকে বের হন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। বেরোনোর সময় তাপস রায়ের মোবাইল নিয়ে যান তদন্তকারীরা।

এদিন সকালে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা শুরু হয়। এদিন তৃণমূলের একাধিক মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তৃণমূলের যে সব নেতাদের বাড়ি গিয়েছিলেন তার মধ্যে ছিলেন বরাহনগরের বিধায়ক তাপস রায়ও। এদিন ভোরে তাপসের বউবাজারের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাপসকে। ইডি সূত্রে খবর, বরাহনগর পুরসভায় নিয়োগ নিয়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছে, তাতে নাম জড়িয়েছে তাপস রায়ের। কিছুদিন আগে পুরসভার কাউন্সিলার অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তার কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল, সেই সূত্র ধরেই এবার তাপসকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এদিন ইডির তল্লাশি অভিযানের পর সাংবাদিকদের তৃণমূল বিধায়ক তাপস রায় জানান, ‘ওরা (ইডি অফিসার) কিছু পায়নি। তবে ওরা আমার মোবাইলটা নিয়ে গিয়েছে।‘ একইসঙ্গে তিনি জানান, ‘বরাহনগর পুরসভায় নিয়োগের ব্যাপারে নির্দিষ্টভাবে আমাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি।‘ এদিন ইডি অফিসারদের অভিযানকে কেন্দ্র করে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাপসের বাড়ির অফিসের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইডির অফিসাররা চলে যাওয়ার পর তাপস রায়ের মেয়ে জানান, বাড়ি থেকে কোনও ডকুমেন্ট নিয়ে যাওয়া হয়নি। কোনও কিছুই পাওয়া যায়নি। আসলে উদ্দেশ্যপ্রনোদিতভাবেই এই ইডির অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, এদিন দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। পাশাপাশি উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও যান তজন্তকারী আধিকারিকরা।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের