ভোটের আবহে শহরে ইডির অভিযান, রাজারহাটের ব্যবসায়ীর বাড়িতে শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহর জুড়ে  ইডির অভিযান। মঙ্গলবার নিউ টাউন, রাজারহাটের বিভিন্ন জায়গায় ইডির অভিযান শুরু হয়েছে। জানা গিয়েছে, ভিন রাজ্যের ব্যাঙ্ক জালিয়াতি একটি মামলার  তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি শুরু করেছে।

 মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেক ও রাজারহাটে দুটি বাড়িতে তল্লাশি করেছে ইডি। সূত্রের খবর রাজারহাটে পর্যটন ব্যবসায়ী সন্তোষ বর্মার বাড়িতে এদিন হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তল্লাশি চলছে বলেই খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ব্য়াঙ্ক প্রতারণায় অভিযুক্ত ব্য়বসায়ীর পুরী, ভুবনেশ্বর ও দার্জিলিংয়ে একাধিক হোটেল রয়েছে। রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় একটি বিলাসবহুল আবাসন রয়েছে তাঁর। 

উল্লেখ্য, পাটনায় একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে বেশ কয়েকজনের।  সেই মামলাতে অভিযুক্ত কয়েক জন এই রাজ্যে থাকেন বলে জানতে পেরেছে ইডি। তাঁদের বাড়িতেই অভিযান চালানোর লক্ষ্যে  তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  অন্যদিকে লোকসভা ভোটের শেষ দফার আগে শহরে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। আগামী শনিবার লোকসভা ভোটের সপ্তম দফার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে ভোট রয়েছে কলকাতা এবং তৎসংলগ্ন বেশ কিছু জায়গায় শুরু  হয়েছে তল্লাশি। আর তাতেই ছড়িয়েছে উত্তেজনা।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল