উল্টোডাঙায় আমির-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) বুধবার বিকেল থেকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ শহরে। পরিবহণ ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠের উল্টোডাঙার বাড়ি থেকে উদ্ধার হল কোটি-কোটি টাকা। বাড়ির আলমারিতে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বুধবার বিকেল থেকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে ওই ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

গত মাসে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল। সেদিন ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লাখ টাকা বাজেয়াপ্ত করেছিল গোয়েন্দারা। সেই সূত্র ধরে বুধবার ৩টি জায়গায় হানা দেয় ইডি। পার্ক স্ট্রিট, যাদবপুর এবং উল্টোডাঙায় তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন উল্টোডাঙায় আমির ঘনিষ্ঠ যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযানে নামে ইডি, তাঁর নাম রুমেন আগরওয়াল। ওই ব্যবসায়ী গার্ডেনরিচের ধৃত ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠ বলে গোয়েন্দাদের দাবি। প্রথমে রুমেনের বাড়ির একটি আলমারি ভেঙে একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। এরপর তল্লাশি অভিযানে পরে পাওয়া যায় কোটি কোটি নগদ টাকা। অন্তত দেড় কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। ওই ব্যবসায়ীর ৭ কোটি টাকার বিট কয়েনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। ওই ব্যবসায়ীর বাড়ির আলমারি থেকে এই বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর উদ্ধার হওয়া টাকা গুনতে মেশিন আনান গোয়েন্দারা। বৃহস্পতিবার ভোর পর্যন্ত টাকা গোনার কাজ চলে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, আরও টাকার হদিশ মিলতে পারে রমেশ আগরওয়ালের বাড়ি থেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী রুমেন আগরওয়ালকে আটক করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁকে সিজিও কমপ্লেক্সে এনে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

উল্লেখ্য গার্ডেনরিচের ধৃত ব্যবসায়ী আমির খান হাওয়ালা কারবারে যুক্ত ছিল বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, গোয়েন্দাদের নজর এড়াতে আমির শুরু করেছিল বিট কয়েন কারবার। প্রায় ১০০ কোটি টাকার বিটকয়েন রয়েছে তার। ১৪৭টি ভাড়া করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ কোটি টাকার লেনদেন করেছে আমির খান।

আর জি কর মামলায় ৩ আইপিএসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, বাড়ল সাসপেনশনের মেয়াদ

কম খরচে বিমানে সফর! জানেন কীভাবে চেক ইন লাগেজ না থাকলেই মিলবে সস্তার টিকিট?

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই, পুণের সঙ্গে বাণিজ্যনগরীর রেল ও সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন

নিম্নচাপের প্রভাবে সারাদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলবে শহরে

বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও ১, আটক ৩

বর্ষার পারফেক্ট সঙ্গী! আকর্ষণীয় ছাড়ে প্রাইম ডে সেলে মিলবে ওয়াটারপ্রুফ স্মার্টওয়াচ

‘আমি বাইসেক্সুয়াল’, হিন্দি সিরিয়ালের অভিনেত্রীর স্বীকারোক্তিতে তোলপাড় নেট দুনিয়া

১০ জন ফুটবলার নিয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

‘পুশ ব্যাক’ নয়, বৈধ নথি দিয়ে ফেরত পাঠানো হল তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

খামেনির শেষকৃত্যে ‘Kill Trump’ পোস্টার-গ্র্যাফিটিতে ছয়লাপ ইরান

পথচলা শেষ, কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার

আজ ব্যাঙ্কে ছুটি? একনজরে দেখে নিন জুলাইয়ে কতদিন বন্ধ থাকছে পরিষেবা