কলকাতার তিন জায়গায় ইডির হানা

শনিবার ইডির তিনটি দল কলকাতার বিভিন্ন জায়গায় হানা দেয়। তবে ঠিক কোন অভিযোগে এদিন ইডি অভিযানে নেমেছে তা স্পষ্ট নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বেনিয়মের তদন্তে ফের তৎপরতা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শনিবার ইডি আধিকারিকদের দল কলকাতার (Kolkata) তিন জায়গায় হানা (Raid) দেয়। তবে ঠিক কোন অভিযোগে এদিন ইডি অভিযানে নেমেছে তা স্পষ্ট নয়।

শনিবার (Saturday) সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযানে বের হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দলে রয়েছেন ২ মহিলা-সহ চার সদস্য। গার্ডেনরিচ,পার্ক স্ট্রিটের ম্যাকলয়েড স্ট্রিট এবং মোমিনপুরে ইডি’র গোয়েন্দারা তল্লাশি অভিযান চালান। এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি’র প্রতিনিধি দল প্রথমে পার্ক স্ট্রিট লাগোয়া ম্যাকলয়েড স্ট্রিটের ৩৬ বাই ওয়ান এবং ৩৬ বাই ওয়ান টু’র একটি আবাসনে হানা দেন। সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি শুরু করেন। এর পাশাপাশি এদিন গার্ডেনরিচেও হানা দেন ইডির গোয়েন্দারা। সেখানে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি কলকাতার মোমিনপুরে ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটে এক কাপড় ব্যবসায়ীর ফ্ল্যাটেও হানা দেন ইডি’র গোয়েন্দারা।

সম্প্রতি রাজ্যে একাধিক মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছেন ইডি’র গোয়েন্দারা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে ইডি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার (Arrest) করেছে। পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে ইডি (ED)। অর্পিতাকেও গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা