বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল হতেই কলকাতার দুই অভিজাত এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় এক ব্যবসায়ীর  বালিগঞ্জ এবং আলিপুরে  বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। শুধু কলকাতা নয় বেঙ্গালুরু,দিল্লি সহ দেশের ১৭টি জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি।   

বুধবার সকাল থেকেই একাধিক ঠিকানায় পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ব্যবসায়ীর আলিপুরের বাড়িতে সকালে হানা দেয় ED-এর একটি দল। সেখানে নথিপত্র ও বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই মামলার সূত্র ধরে বালিগঞ্জেও চলছে তল্লাশি। দুই জায়গাতেই তদন্তকারীদের তৎপরতা ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। তবে কোন মামলার তদন্তে এই তল্লাশি অভিযান, ব্যবসায়ীর সঙ্গে মামলার যোগসূত্র কী এবং অভিযানে এখনও পর্যন্ত কী কী তথ্য বা নথি মিলেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

আরও পড়ুন: আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া পদক্ষেপ, ছুটিতে অভিযুক্ত অধ্যাপক দুল্লা

উল্লেখ্য, বালিগঞ্জ ও আলিপুরের মতো অভিজাত এলাকায় বিভিন্ন ব্যবসায়িক সংস্থার কর্ণধার ও প্রমোটরদের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখল, চিটফান্ড ও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই সমস্ত সূত্রেই মাঝে মাঝে তল্লাশি অভিযান চালচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।   

 

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর