হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ: DO OR DIE- ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে শোচনীয় হার চেন্নাই সুপার কিংসের। গুজরাতের দেওয়া পাহাড় প্রমাণ রানের টার্গেট পূরণ করতে পারল না চেন্নাই। ৮৯ রানে হেরে চলতি বছরের আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল সিএসকে। সঙ্গে ১৮ পয়েন্ট পেয়ে আরসিবির পরেই স্থান পেল গুজরাত। আজ, বৃহস্পতিবার গুজরাতের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুুপার কিংস ও গুজরাত টাইটান্স। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। যদিও তাঁর পরিকল্পনা পুরোটাই ব্যর্থ করে দিল গুজরাত। অধিনায়ক শুভমন গিল ও তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শনের ব্যাটিংয়ে কার্যত প্রথমেই মুখ থুবড়ে পড়ে চেন্নাইয়ের বোলিং।

আরও পডুন: ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

৫৩ বলে ৮৪ রান করেন সুদর্শন আর শুভমনের ব্যাট থেকে আসে ৬৪ রান। তাঁদের ইনিংস দেখে মনে হচ্ছিল এদিন ২৫০-এর গণ্ডি পার করে যাবে গুজরাত। যদিও দেরিতে হলেও তাঁদের জুটি ভেঙে দেন স্পেনসর জনসন ও অনশুল কম্বোজ। পরপর শুভমন ও সুদর্শনকে সাজঘরে পাঠিয়ে রানের গতিতে লাগাম টানার চেষ্টা করে সিএসকে-র বোলাররা। যদিও গুজরাতের একের পর বিধ্বংসী ব্যাটারের কাছে হার মানে চেন্নাই। সুদর্শন ও শুভমান আউট হতেই নামেন জস বাটলার। তিনিও ২৭ বলে ৫৭ রান করে দলের স্কোর ২২৯-এ পৌঁছে দেন। ঘরের মাঠে গুজরাতের টপ অর্ডারের ব্যাটারদের পারফরমেন্সে ধসে যায় চেন্নাইয়ের বোলিং শিবির। এদিনের ম্যাচ গুজরাতের থেকেও গুরুত্বপূর্ণ ছিল চেন্নাইয়ের কাছে। যদিও সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে পারল না চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের হয়ে এদিন মোটের উপর ভালো বল করেন স্পেনসর জনসন,মুকেশ চৌধুরী ও অনশুল কম্বোজ। তাঁরা প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট। অপরদিকে ব্যাটিংয়ের পর বোলিংয়েও চেন্নাইকে মাত দেয় গুজরাত। রশিদ খান, মহম্মদ সিরাজ ও কাগিসো রাবাডা নেন তিনটি করে উইকেট। গুজরাতের বোলারদের কাছে কার্যত আত্মসমপর্ণ করেন চেন্নাইয়ের ব্যাটাররা। একমাত্র শিভম দুবে ১৭ বলে ৪৭ রান করেন। ঘরের মাঠে সহজ জয় তুলে আইপিএলে এবারের সিজনেও সেরাটা মেলা ধরেছে গুজরাত। অপরদিকে চলতি সিজনে হার দিয়ে নিজেদের জার্নি শেষ করল চেন্নাই।

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের