আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় তদন্তে নেমে শুক্রবার রাতে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhya) নামে একজনের দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থার দাবি, যার ফ্ল্যাট থেকে ওই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhya) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)   পরিচিত। ২০ কোটি টাকার পাশাপাশি ফ্ল্যাট থেকে ২০টি দামী মোবাইলও উদ্ধার করা হয়েছে। যদিও ইডির দাবির সত্যতা যাচাই করতে পারেনি ‘এই মুহুর্তে’। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

 

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি সহ মোট ১৩ জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। তার মধ্যে ছিল দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট। আর ওই ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়েই ইডি আধিকারিকদের চোখ কপালে ওঠে। ছোট ছোট প্যাকেটে দুই হাজার আর ৫০০ টাকার নোট। কয়েকশো প্যাকেট খুলতেই টাকার পাহাড় জমে যায়। টাকা গুনতে কলকাতার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাহায্য চাওয়া হয়। ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয় টাকা গোনার তিনটি মেশিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ কোটির বেশি টাকা গোনা হয়েছে। আরও প্রচুর টাকা গোনা বাকি। ফলে টাকার পরিমাণ বাড়তে পারে।

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, যার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায় একজন উঠতি মডেল। প্রাক্তন শিক্ষামন্ত্রী দক্ষিণ কলকাতার যে পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক সেই পুজো কমিটির অন্যতম মডেলও ছিলেন। শুধু নগদ টাকা নয়, মার্কিন ডলার সহ বিদেশি মুদ্রা ও প্রচুর সোনার গয়নাও উদ্ধার হয়েছে। আর এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর অস্বস্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ