ফেরার বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে অনুমতি চাইল ইডি

কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করার অনুমতি চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করার অনুমতি চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লির পাটিয়ালা কোর্টে ইডির তরফে আবেদন করা হয় বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করার জন্য। উল্লেখ্য কয়লা পাচারকাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সেই মামলায় বিনয় মিশ্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন ওই অভিযুক্ত।

সম্প্রতি বিনয় মিশ্রের খোঁজে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সংবাদপত্রে তাঁর দৈহিক গড়ন, গায়ের রঙ ইত্যাদি বিবরণ দিয়ে বিজ্ঞাপন দিয়েছে সিবিআই’এর দুর্নীতি দমন শাখা। এমনকি অভিযুক্তের খোঁজ দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সন্ধান দেওয়া ব্যক্তির নাম ও পরিচয় গোপন থাকবে বলে তদন্তকারীদের তরফে জানানো হয়েছে। জকেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বিনয় মিশ্র কয়লা পাচার-কাণ্ডে মিডল ম্যান হিসেবে কাজ করতেন। বিনয় কয়লা পাচারকাণ্ডের টাকা নিয়ে প্রভাবশালীদের কাছে পাঠাতেন বলে তদন্তকারীদের দাবি।

এর আগে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু কয়লা পাচার কাণ্ডের তদন্তে বিনয়ের খোঁজে তল্লাশি চালালেও তাঁকে নিজেদের হেফাজতে এখনও নিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য ২০১৮-সালে কেন্দ্র সরকার ফিউজেটিভ ইকোনমিক অফেন্ডার ঘোষণা করার জন্য আইন প্রণয়ন করে। সেই আইন অনুযায়ী কাউকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করলে দেশে তাঁর নামে-বেনামে থাকা সমস্ত সম্পত্তি তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করতে পারবে।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু