কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে হানা দেওয়ার পরে এবার সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ও তাঁর ২ ছেলেকে তলব করল ইডি। বাড়িতে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি সিজিও দফতরে ডেকে পাঠানো হয়েছে তাঁদের।

বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পু এবং বেহালার প্রোমোটার জয় কামদারের সঙ্গে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর ‘যোগসূত্র’-পাওয়া গিয়েছে। শান্তনুর দুই পুত্র শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। তাঁদের সঙ্গেও জয় কামদারের পরিচয় রয়েছে। সোনা পাপ্পুর সঙ্গে পুলিশ আধিকারিক বা তাঁর দুই পুত্রের কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না, তদন্তের জন্য তলব করেছে ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসের ৫টি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে। সব বিষয় জানতেই তিনজনকে ফের তলব করা হয়েছে। সেখানেও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

নির্বাচনের প্রথম দফার কয়েকদিন আগেই শহরে সক্রিয় হয়েছে ইডি। রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিগত কয়েকদিন ধরেই শহরজুড়ে সক্রিয় রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। ইডি, সিবিআই থেকে শুরু করে আয়কর দফতরও তল্লাশি অভিযান চালাচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। রবিবার শহরে পুলিশের ডেপুটি কমিশনারের পাশাপাশি এক প্রমোটিং ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। পরে জয় কামদারকে আটক করা হয়। রাতের দিকে গ্রেফতারও হন তিনি। 

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে গোলপার্কে এক অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল সোনা পাপ্পুর।  কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে তলব করেছিল ইডি।  তাঁর বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে  আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত হয়েছে। সেই সূত্রেই তাঁকে তলব করা হয়েছিল। এবার তাঁর সূত্র ধরেই ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস ও প্রোমোটিং ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। এবার তলব করা হল শান্তনু সিনহা বিশ্বাস ও তাঁর ২ ছেলেকে।

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর